somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিল্লী দূর অস্ত

০৭ ই মার্চ, ২০১১ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিল্লী দূর অস্ত

সম্রাট আলাউদ্দিন খিলজী দিল্লীর একপ্রান্তে একটি মসজিদ তৈরী করেছিলেন। তাঁর মৃত্যুর দীর্ঘকাল পরে একদা এক আউলিয়া এলেন সেই মসজিদে। ফকির নিজামউদ্দিন আউলিয়া। স্হানটি তাঁর পছন্দ হলো। সেখানেই র‌য়ে গেলেন এই মহাপুরুষ। ক্রমে প্রচারিত হলো তাঁর পূণ্যখ্যাতি; অনুরাগী ভক্তসংখ্যা বেড়ে উঠল দ্রুত বেগে।

স্হানীয় গ্রামের জলাভাবের প্রতি দৃষ্টি আকৃস্ট হলো। মনস্হ করলেন খনন করবেন একটি দীঘি। যেখানে তৃষ্ণার্ত পাবে জল, গ্রামের বধুরা ভরবে ঘট, নামাজের পূর্বে অযু করে পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। কিন্তু সংকল্পে বাধা পড়ল অপ্রত্যাশিতভাবে। উদ্দীপ্ত হলো রাজরোষ। প্রবল পরাক্রান্ত সুলতান গিয়াসউদ্দিন তোগলকের বিরক্তিভাজন হলেন এক সামান্য ফকির, নিজামউদ্দিন আউলিয়া।

গিয়াসউদ্দিন তোগলকের দৃঢ়তা ছিল, শক্তি ছিল, রাজ্যশাসনের দক্ষতা ছিল। কিন্তু সে অনুপাতে তার নিস্ঠুরতাও ছিল ভয়াবহ। এই দক্ষ ও নিস্ঠুর সুলতানের প্রয়োজন পরল নতুন নগরী নির্মাণের। বহি:শত্রুদের আক্রমণ ঠেকাতে প্রাচীরবেস্টিত এক নতুন রাজধানী।
ফকির সুলতানে সংঘর্ষ ঘটল এই নগরী নির্মাণকে কেন্দ্র করে।

নিজামউদ্দিন আউলিয়ার দীঘি কাটাতে মজুর চাই প্রচুর। গিয়াসউদ্দিনের নগর তৈরী করতেও মজুর আবশ্যক সহস্র সহস্র। অথচ দিল্লীতে মজুরের সংখ্যা অত্যন্ত পরিমিত, দু'জায়গায় প্রয়োজন মিটানো অসম্ভব। সুলতান চাইলেন নজুরেরা তার কাজ আগে শেষ করবে, ততক্ষণ অপেক্ষা করুক ফকিরের খয়রাতি খনন। কিন্তু রাজার জোর অর্থের সেটার পরিমাপ করা যায়। ফকিরের জোর হৃদয়ের, তার সীমা নেই। মজুরেরা বিনা মজুরিতে দলে দলে কাটতে থাকলো ফকিরের দীঘি। সুলতান হুংকার ছেড়ে বললেন, তবে রে -।

কিন্তু তার ধ্বনি আকাশে মিলাবার আগেই এত্তালা এলো আশু কর্তব্যের। বাংলাদেশে বিদ্রোহ দমন করতে সুলতানকে ছুটতে হলো সৈন্য সামন্ত নিয়ে।

শাহজাদা মোহম্মদ তোগলক রইলেন রাজধানীতে রাজ-প্রতিভূরূপে। শাহজাদা নিজামউদ্দিন আউলিয়ার অনুরাগীদের অন্যতম। তাঁর আনুকূল্যে দিবারাত্রি খননের ফলে পরহিতব্রতী আউলিয়ার জলাশয় জলে পূর্ণ হলো অনতিবিলম্বে। গিয়াসউদ্দিন তোগলকের নগরী তোগলকাবাদ রইলো অসমাপ্ত।

অবশেষে নিস্ঠুর সুলতানের ফেরার সময় হলো নিকটবর্তী। প্রমাদ গণনা করলেন আউলিয়ার ভক্তরা। তারা ফকিরকে দীল্লি ত্যাগ করে পলায়নের পরামর্শ দিল। ফকির মৃদু হাস্যে তাদের নিরস্ত করলেন, - দিল্লী দূর অস্ত। দিল্লী অনেক দূর ।

(চলবে)

(যাযাবরের দৃষ্টিপাত থেকে নেয়া)
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×