তোমার কথা প্রায়ই মনে পড়ে, তুমি কেমন আছো?
------------------------------------ ডঃ রমিত আজাদ
আমার মন যে কতটা খারাপ তুমি বুঝবে না,
রৌদ্র কেড়ে নেয়া কালো মেঘের থমথমে নীরবতা দেখেছ?
অথবা তুহীন শীতে জমে বরফ হয়ে যাওয়া কোন নদী?
তোমার ঐ পেলব হাতটি দাও,
স্পর্শ করতো আমার হৃদয়,
টের পাও কিছু?
তবে আমার বুকের ক্ষত গলে হৃদয়ের ভিতরে ঢুকে যাও,
এবার কি দেখতে পাও,
সব বেদনা জমাট বেধে কেমন পাথর হয়ে আছে?
আচমকা এলে, আচমকা গেলে,
এ যেন সুরের বীণা বেজেই থেমে গেল,
এ কেমন প্রেম বলতো?
তার চাইতে না এলেই পারতে।
এটি একটি অপূর্ণ কবিতা, একটি অসম্পূর্ণ গান।
না কিছুই নয়, স্রেফ তোমার জন্য
নির্মল সাদা কাগজে কলমের ধাতব নিবের নিষ্ঠুর আঁচড়
অনেকটা দেরী করেই পরিচয় হয়েছিলো আমাদের,
হয়তো তোমার জন্ম হয়েছে অনেক পরে,
অথবা আমি পৃথিবীতে এসেছি অনেক আগে,
এমনটা না হয়ে যদি সব কিছু সময়মতো হতো,
তবে কি ভিন্ন জীবন হতো আমাদের?
বাতাসে দোল খাওয়া মাধবীলতা,
কার্নিশ ছেয়ে হেসে ওঠা বাগানবিলাস,
বাগান ভরা সুহাসিনী ডালিয়া ফুলের উজ্জ্বল বর্ণচ্ছটা,
সারাটা বিকেল জুড়ে তোমার প্রতিক্ষা,
তোমার কি মনে পড়ে?
আমার কিন্তু বেশ মনে পড়ে,
তোমার চুলে রৌদ্রের খেলা,
তোমার ওড়নার ঝালর, তোমার শাড়ীর আঁচল
তোমার কপোলের লাল আভা
তোমার ভীরু চোখে উপচে পড়া হাসি,
জাপানী কিমানোর মত পরিপাটি তুমি,
অনেক কৌতুহলী চোখ এড়িয়ে,
অথবা সবগুলো চোখের সামনেই,
আমাদের নিষিদ্ধ অভিসার,
অস্হির এই পৃথিবীতে একমুঠো সুখ।
তুমি কি জানো, আমি এখনো তোমাকে খুঁজি?
ঢাকার পথে পথে খুঁজি,
ইউনিভার্সিটির ক্যাম্পাসে খুঁজি,
মোবাইলের স্ক্রীনে খুঁজি,
ফেইসবুকের পাতায় পাতায় খুঁজি,
কেন?
দু'টি প্রশ্ন করব,
তোমার কথা প্রায়ই মনে পড়ে,
তুমি কেমন আছো?
আমার কথা ভেবে,
তোমার মনও কি উন্মনা হয়না?
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।