আমি একবার দুঃখ ভুলে বসন্তের ফুল পেতে চাই
------------------- ডঃ রমিত আজাদ
কাল ছিল শীতের শেষ রাত,
আলোহারা রজনীর নিঝুম নিস্তদ্ধতা,
আজ বসন্তের প্রথম দিন,
ফুলের সৌরভের মাতামাতি, কোকিলের গান।
সৌভাগ্যক্রমে এটিই তোমার জন্মদিন।
কেমন আছ তুমি?
খুব জানতে ইচ্ছা করে আমার।
তুমি কি সুখে আছ?
নাকি আমার মতোই কষ্টে কাটে দিন?
নিঃসঙ্গতায় ভোগো?
না, বোধহয়, তোমার তো স্বামী রয়েছে।
অবশ্য আমারও রয়েছে স্ত্রী,
তারপরেও কিন্তু আমি নিঃসঙ্গতায় ভুগী,
কি অদ্ভুত তাইনা?
সঙ্গ আছে তবু নিঃসঙ্গ
আমার খুব জানতে ইচ্ছে করে, তুমিও কি
সঙ্গ থেকেও নিঃসঙ্গ?
আমার অংশিদার যেদিন আমাকে ঠকিয়ে ব্যবসা নিয়ে গেল,
অনেক কষ্ট পেয়েছিলাম,
আমার বাবার উপহার একমাত্র জমিটি যেদিন দখল করে নিল,
অনেক কষ্ট পেয়েছিলাম,
টাকার জন্য যেদিন আপন ভাই দুর্ব্যবহার করলো,
অনেক কষ্ট পেয়েছিলাম,
কিন্তু তোমাকে যেদিন হারালাম,
সেদিনের মত কষ্ট আর কোনদিনও পাইনি,
ঐসব টাকা-পয়সা, জমি-জমার দুঃখ কবেই ভুলে গিয়েছি।
কিন্ত তোমার সাথে বিচ্ছেদের কষ্ট,
এখনও ক্ষত হয়ে জ্বলছে,
ভালোবাসা যে এত দুঃখ, কষ্ট, জ্বালা আর যন্ত্রণা
দিতে পারে তা কে জানত!
তোমাকে ভালোবেসে,
পৃথিবীর সব কিছুই আমার কাছে
মেঘের মত রঙিন মনে হতো।
মনে হতো পৃথিবীতে কষ্ট বলে কিছু নেই,
সিদ্ধার্থ মিছেই বলেছেন, 'জগৎ দুঃখময়!'
জগৎ সুন্দর, সুন্দর, অদ্ভুত সুন্দর,
আমার পাশের রমণীটির মতই সুন্দর!
আর এখন, আমার চারপাশে শুধুই যন্ত্রণা,
সিদ্ধার্থ যথার্থই বলেছেন, 'জীবন মানেই দুঃখ!'
গতরাত ছিল শীতের শেষ রাত,
আমার অতৃপ্ত মনের প্রতীক,
আজ বসন্তের প্রথম দিন,
হাজার হাজার ফুলে ফুটে আছে তোমার ভালোবাসা ।
তোমার মধুর জন্মদিনে,
আমি একবার দুঃখ ভুলে বসন্তের ফুল পেতে চাই।
আলোচিত ব্লগ
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।