somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালিগুলাঃ এক উন্মাদ সম্রাটের কাহিনী

২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালিগুলাঃ এক উন্মাদ সম্রাটের কাহিনী
----------------------------- ডঃ রমিত আজাদ

ক্ষমতা যে একটি রক্ত-মাংসের মরণশীল মানুষকে কতটা উন্মাদ করে তুলতে পারে এর প্রকৃষ্ট উদাহরণ রোম সম্রাট কালিগুলা।

এই উন্মাদ সম্রাটের পুরো নাম জুলিয়াস সিজার অগাস্টাস গেরমানিকাস ডাক নাম Gaius। জন্ম ৩১ আগস্ট ১২ খ্রিস্টাব্দ। খুব বেশী বছর বাঁচার সৌভাগ্য হয়নাই তার, মাত্র ২৯ বছর বয়সে ৪১ খ্রিস্টাব্দ এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে।

তাঁর পিতা গেরমানিকাস (Germanicus) ছিলেন রোম সম্রাট তীবেরী (Tiberius )-র ভাগ্নে ও পালিত পুত্র। গেরমানিকাস ছিলেন একজন সফল জেনারেল ও রোমের জনগণের কাছে একজন অত্যন্ত জনপ্রিয় ব্যাক্তিত্ব। কালিগুলা শব্দের অর্থ 'ছোট সৈনিকের বুট'। পিতার সাথে একটি যুদ্ধে সঙ্গ দিয়ে এই নাম তিনি অর্জন করেছিলেন।

দুঃখজনকভাবে কালিগুলার বয়স যখন মাত্র সাত বছর তখন তার পিতা গেরমানিকাস মারা যায়। সেসময় তিনি সস্ত্রীক বসবাস করছিলেন বর্তমান তুরস্কের এন্টিওক (আন্তাকিয়া) নামক নগরীতে। কালিগুলার মাতা এসময় ছয় সন্তান নিয়ে রোমে ফিরে আসেন। কিন্তু তিনি তৎকালীন সম্রাট তীবেরীর সাথে ক্রমবর্ধমান তিক্ত শত্রুতায় জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তার পরিবারের সদস্যরা মৃত্যুবরণ করতে থাকে। সম্ভবত শৈশবের এই ভয়াবহ দিনগুলো কালিগুলার মানসিক ভারসাম্য নষ্ট করে।

৩৭ খ্রিস্টাব্দের ১৬ই মার্চ সম্রাট তীবেরীর মৃত্যু হয়। যদিও তীবেরী তখন ৭৮ বয়স্ক বছরের বৃদ্ধ ছিলো, তারপরেও কোন কোন ইতিহাসবিদ মনে করেন যে, তীবেরীকে হত্যা করা হয়েছিলো। প্রায়োটরিয়ান প্রিফেক্ট ম্যাক্রো বালিশ চাপা দিয়ে তীবেরীকে হত্যা করে। আবার অনেকে মনে করে কালিগুলা নিজেই এই হত্যাকান্ড ঘটিয়েছিলো। যাহোক এই হত্যাকান্ডের মূল উদ্দেশ্য ছিলো তীবেরীকে হটিয়ে কালিগুলাকে ক্ষমতার আসনে বসানো।

ঘটনার বারো দিন পরে, অর্থাৎ ২৮শে মার্চ কালিগুলা সিনেটের অনুমোদনক্রমে রোমের সম্রাটের দায়িত্বভার গ্রহন করে। কালিগুলাকে সম্রাটের আসনে পেয়ে রোমের জনগণ উল্লসিত হয়ে ওঠে। কারণ কালিগুলা ছিলো তাদের প্রিয় গেরমানিকাসের পুত্র। কালিগুলার মধ্যে তারা গেরমানিকাসের ছায়া দেখতে চেয়েছিলো। তাই অভিষেক অনুষ্ঠানের সময় জনতা মুহুর্মুহু হর্ষধ্বনী দিচ্ছিলো, 'আমাদের সন্তান', 'আমাদের তারকা'।

ক্ষমতা মানুষকে বদলে দেয় বলে একটা কথা প্রচলিত আছে। কালিগুলার ক্ষেত্রেও তাই ঘটলো। জনগণের আশা-আকাঙ্খার কোন পূরণই তিনি করলেন না আবার পিতার নামও ডুবালেন। তিনি তার শাসনের প্রথম ছয় মাস সময় একটি উন্নতচরিত্র এবং সহনীয় শাসক হিসেবে কাজ করলেও তারপর বেরিয়ে এলো তার আসল চেহারা। ঔদ্ধত্য, যৌন বিকৃতি, নিষ্ঠুরতা, ক্ষমতার অপব্যবহার, বিলাসিতা, কথায় কথায় মুন্ডুচ্ছেদ, সম্মানী ব্যাক্তিদের অবমাননা ও তাদের প্রতি রূঢ় আচরণ, কোন অপকর্মটি যে করেনি এই উন্মাদ সম্রাট সেটা খুঁজে বের করাই মুশকিল হবে। পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করে যখন কালিগুলা তার ঘনিস্ট ব্যক্তিদেরকেই হত্যা করতে শুরু করে। যাকেই সে তার ক্ষমতার জন্য থ্রেট মনে করতো তারই মুন্ডুচ্ছেদ করতো। এমনকি সে তার কাজিন গেমেলাসকেও হত্যা করে।

কালিগুলার এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও উচ্ছৃঙ্খল কর্মকান্ডে যেমন অতিষ্ঠ হয়ে ওঠে জনগণ তেমনি ক্ষিপ্ত হয়ে ওঠে অভিজাতদেরই একাংশ। কিন্তু সেই সময় বাক স্বাধীনতা বলে কিছু ছিলনা বলে অসন্তোষ প্রকাশের কোন সুযোগ সাধারণ মানুষের ছিলনা। তাদের ক্রোধের ঢেউ কেবল বুকের ভিতরে ফুঁসে উঠে বুকের ভিতরেই আছড়ে পরতো। কিন্তু অভিজাতরা এদিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিলো। এই অসন্তোষের ফলস্বরূপ সেনাপতিবৃন্দ, সিনেট ও আদালত সদস্যরা অভ্যুত্থানের পরিকল্পনা চূড়ান্ত করে। এই পরিকল্পনার নেতৃত্বে ছিলো সেনা অফিসার ক্যাসিয়াস কায়েরিয়া (Cassius Chaerea)। কায়েরিয়া সহ পরিকল্পনার তিনজন মূল হোতা থাকলেও, রাষ্ট্রের উচ্চপর্যায়ের অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলো ও তার সাথে জড়িত ছিলো। কেন এই অভ্যুত্থান? অভ্যুত্থানের নায়করা স্পষ্টতই বলেছে, কালিগুলাকে সরানোর উদ্দেশ্য রোমকে রক্ষা করা। সেই সময়ে নির্বাচন বা এই জাতীয় গণতান্ত্রিক কোন পথ চালু না থাকায়, সম্রাটকে সরানোর জন্য একমাত্র পথটিকেই বেছে নিতে হয়েছে - তাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া।

অবশেষে ৪১ সালের ২২শে জানুয়ারীর এক উজ্জ্বল দিনে কালিগুলা বক্তৃতা করছিলো থিয়েটারের অভিনেতাদের উদ্দেশ্যে। এদিকে তারই অনুগত বাহিনীর অভ্যুত্থানকারীরা পায়ে পায়ে এগিয়ে যায় কালিগুলার দিকে ক্ষমতার উত্তাপে অন্ধ কালিগুলা দিনের উজ্জ্বলতায়ও দেখতে পেলনা তাদের, আর দেখতে পেলেও জনতার পুঞ্জিভুত ক্ষোভের মোকাবেলা সে করতে পারতো বলে মনে হয়না। অভ্যুত্থানকারীরা উপর্যুপরী ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। প্রথম ছুরিকাঘাতটি করেছিলো ক্যাসিয়াস কায়েরিয়া।

এভাবেই পরিসমাপ্তি ঘটে একটি বিকৃত রুচি, নিষ্ঠুর, ক্ষমতার অপব্যবহারকারী উন্মাদ সম্রাটের।

(ইতিহাস থেকে কেউ কেউ শিক্ষা গ্রহন করে, কেউ কেউ শিক্ষা গ্রহন করেনা। যারা শিক্ষা গ্রহন করেনা তাদের পরিণতি পূর্বতনদের মতোই হয়।)

তথ্যসূত্রঃ
১। উইকিপিডিয়া।
২। ইন্টেরনেটে প্রাপ্ত বিভিন্ন আর্টিকেল।
সকল লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×