------------------------ ডঃ রমিত আজাদ
আজ আমার ভীষণ অসুখ,
বিছানা থেকে নড়তেই পারছি না প্রায়।
শরীরটার অসুখ করেছে,
হৃদয়টাও পিছিয়ে নেই,
যে ঘুম ঘুমানোর চেষ্টা করছি
তাকে আধো ঘুম, আধো জাগরণ বললেই ভালো হবে।
সেই আধো আধো ঘুমে আমার চোখে জাগে কেবলই তোমার ছবি।
আমাদের ছাড়াছাড়ি হয়েছে সেই কবে!
তবুও সারাক্ষণ তোমার ছবি আমার নয়নে ভাসে।
অসুস্থ মানুষের আবেগ বোধহয় বেড়ে যায় খুব!
আমার মন চায়, তুমি স্বপ্নের মেঘ হয়ে এসো,
এলোমেলো চুলের ফাঁকে আঙুল বুলিয়ে দাও,
কঠিন ভালবাসায় আমাকে জড়িয়ে নাও আরেকবার।
মন খুব চায়
জোছনার ফুল হয়ে আবার আসো তুমি,
কপালে তোমার নরম হাতের স্পর্শ পড়ুক,
ঐ স্পর্শই যেন মহা ঔষুধ হবে, আমি চট করে ভালো হয়ে উঠবো।
কিন্তু তাতো আর হবার নয়,
আমরা এখন দুই মেরুর দুজন,
উত্তাল সাগর আর প্রকান্ড মহাদেশ পেরিয়ে,
আর হবেনা দেখা জানি।
তারপরেও অপেক্ষা করি,
কাছে না এলে, পাশে এসে নাইবা বসলে,
এই মোবাইল টেলিফোনের যুগে,
অন্ততপক্ষে একবার টেলিফোন করে বলো,
"তোমার খুব অসুখ? আহারে! একদম দুশ্চিন্তা করবে না।
দেখো ঠিক ঠিক সেরে উঠবে তুমি!"
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


