অবৈধ অর্থের যোগানদাতা
------------------ ড রমিত আজাদ
অবশেষে নিজের বিবেকটিকে বিক্রি করে দিলাম,
হৃদয়টিও বাদ থাকলো না,
তাহলে আর আবেগ, অনুভূতি, ভালোবাসা
এগুলোও সাথে রাখার প্রয়োজন কি?
দিলাম সব বেঁচে। এসবের বিনিময়ে
কিছু টাকা আসবে পকেটে,
ওগুলোই দামী বেশ!
এটা যে একবিংশ শতাব্দী!
এখন আর ওসবে ভুলিনা,
পক্ককেশ সন্যাসীর সম্মোহনী হাতছানি,
আমাকে আর পাগোল করেনা।
আমি এখন অর্থের পাগোল,
ওটা থাকলেই সব আছে,
পারিষদ থেকে প্রেমিকা পর্যন্ত
সবই কেনাবেঁচা হয়।
তাই আমি আমার সর্বস্ব বিকিয়ে দেই,
ঐ একজনার কাছে,
তিনি আমার,
অবৈধ অর্থের যোগানদাতা,
যার কুহকী অর্থ আমাকে অর্থময় করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


