somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিলীন তুষারকন্যা

২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিলীন তুষারকন্যা
---------------- ড রমিত আজাদ

গিয়েছিলাম পরের ক্ষেতে,
হিমের সাথে ভাব জমাতে।
হলুদ ফুল আর ঘাসের মাঠে,
তুষার জমে চাদর পাতে।
চারিদিকে সাদার খেলা ঝলোমলো,
আকাশ ঢাকা ঘন মেঘে কালো কালো,
এই বুঝি এই ঝুপঝুপিয়ে সন্ধ্যা এলো,
সন্ধ্যা তো নয় রূপ জ্বালানো কন্যা এলো।
তুষার দেশের কন্যা সে যে!
তাই বুঝি তার চরণ পাতায়,
বরফকুচির নূপুর বাজে!

শ্বেতবর্ণা তুষারকন্যা বললো এসে,
বক্রচন্দ্র রাঙা ঠোটে মিষ্টি হেসে,
"কে তুমি ভাই কৃষ্ণকেশে ভীনদেশীয়?
করছো খেলা আমার দেশে পরকীয়?"
বললাম, "আমি রাজার কুমার উষ্ণদেশের।"
জবাব শুনে তুষারকন্যা কপট হাসে।
"উঁ, খুব যে ভারী রাজার কুমার,
কোথায় তোমার পঙ্খীরাজা ঢাল-তলোয়ার?"

বলি আমি, "হাতি-ঘোড়া, লাগবে কিছু? কি প্রয়োজন?
মন ভাঙাতে আছে আমার রাজকন্যা একশো ডজন।"
এবার কিন্তু তুষারকন্যা সত্যি-সত্যিই রেগে আগুন,
"কেমনতরো কথা বলো? হুশ আছে কি? কোথায় প্রসূন?"


এবার আমি অট্ট হেসে,
তুষার কন্যার গাত্র ঘেঁষে,
হাত রেখে তার আমার হাতে,
"রাজকন্যা একাই তুমি, এই মনেতে।
যাবে তুমি আমার সাথে?"
মান ভেঙে সে মিষ্টি হাসে,
চেখের তারায় স্বপ্ন ভাসে।
"যেতে পারি এক শর্তে,
বাসবে ভালো বুক ভরতে।"
"বেশতো, আমি হলাম রাজি,
এবার তবে বারাত সাজি?"
"আরো একটি শর্ত জুড়ি,
লিখতে হবে কাব্য কুড়ি,
আমায় নিয়ে। ফুল কুড়িয়ে,
মেঘ-বাতাসে বুক জুড়িয়ে।

"হবে, হবে সবই হবে,
চলো এবার যেতে হবে।"
যেইনা আমি পথ করেছি,
হিম-ললনার হাত ধরেছি,
হঠাৎ করে মেঘ সরে যায়,
সূয্যি উঠে গরম বেজায়,
এ' কি আমার হাতে ওকি?
তুষারকন্যার জলের ছবি!
সূরুজ তাতে তাপ বেড়েছে,
তুষার গলে জল হয়েছে,
ধীরে ধীরে শরীর তাহার নদী হলো,
হিম-ললনা তুষার আমার হারিয়ে গেলো!

আমি এখন ভাঙা বুকে কাব্য লিখি,
দুই-তিন নয়, এক কুড়ি নয়, এক পৃথিবী।
আমার দেশে বর্ষা হলে, মেঘ সাজিয়ে,
ভাবি মনে, তুষার আমায় বৃষ্টি হয়ে দেয় ভিজিয়ে।




৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×