অঝোরে বরফ ঝরেছে বেশ
--------------------------- ড. রমিত আজাদ
বাইরে আজ অঝোরে বরফ ঝরেছে বেশ,
হীম হয়ে আসা ভবে উষ্ণতা হলো শেষ।
নির্মেঘ নীলাকাশ নিজেকে হারিয়ে মূক,
কৃষ্ণকায়া অন্তরীক্ষ ছুঁয়েছে ধবল বুক।
ঝাকে ঝাকে মেঘপরী উড়ে,
শান্তির দূত খোঁজে পর্বতে পর্বতে,
কনকনে শীত-শৈত্যে ভীড়ে,
নিষণ্ণ নিসাড় ধরনীতে অবনিতে।
বরফে ঢাকা শুক্ল জমিন শোনে, বিষণ্ন আকাশের কথা,
গগন শোনায় তাকে নিরিবিলি, প্রাচীন প্রেমের ব্যাথা।
কি এত রাজ্যের কথা তাদের কে জানে?
তোমাকেও বলতে চাই কথা,
এই এতগুলো বছরে
আমার অনেক কথা জমা হয়ে আছে,
সহস্র এক আরব্য রজনী পার হয়ে গেলেও
ফুরবে না আমার কথার কাকলি।
সজীব দ্রাক্ষাক্ষেত্রে বাতাসে দোল খাওয়া পত্র-পল্লবের মায়া,
সোনালী দিনের হারানো অতীত,
দুটি চোখ জুড়ে ভাসে কার ছবি, কার স্নিগ্ধ কায়া?
বিবর্ন প্রাচীন পান্ডুলিপিতে কাঁদে নিঃশব্দ কবিতা
অনন্তের পথে ছোটে দুরন্ত বাসনা, অশান্ত নিতা।
না ডাকে বসন্ত, না কাঁদে হেমন্ত,
অভিমান ভুলে শিহরণ তোলা,
রাশি রাশি সুধা মধু প্রেমে মত্ত।
মনে কি পড়ে?
এমনই বরফ ঝরা দিনে,
ফায়ারপ্লেসের গনগনে আগুনে হাতটা সেঁকতে সেঁকতে,
হৃদয়ের কাছে উত্তাপ চাইতাম, আগুনের কাছে নয়,
হৃদয়ের উত্তাপ আগুনের চাইতেও বেশি।
হারিয়েছে আজ রাশি রাশি প্রেম,
সোনালী দিন, পত্র-পল্লবের মায়া,
মোহনায় এসে মিশে, নদীও জমে বরফ
হেলেছে বাতায়ন পাশে, অতন্দ্র প্রহরী চাঁদ,
প্রলম্বিত হয়েছে রাত।
হঠাৎ করে হাতরে দেখি তুমি নেই পাশে,
সেই ঘোরে আরো একবার করি ব্যার্থ অন্বেষণ,
আহ! আমি তোমাকে খুজছি কেন? কিসের এষণ?
তোমার তো থাকার কথাও নয়,
কোন কালেই তো তুমি ছিলেনা আমার শয্যাপাশে,
আমি তো তোমাকে দিতে পারিনি ঠাই, আমার আকাশে!!!!
বাইরে আজ অঝোরে বরফ ঝরেছে বেশ,
হীম হয়ে আসা ভবে উষ্ণতা হলো শেষ।
বরফে ঢাকা শুক্ল জমিন শোনে, বিষণ্ন আকাশের কথা,
গগন শোনায় তাকে নিরিবিলি, প্রাচীন প্রেমের ব্যাথা।
আলোচিত ব্লগ
মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন
ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন
যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন
শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন
যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।