somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ভালো আছো তো?

০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি ভালো আছো তো?
------------------ রমিত আজাদ

কৃষ্ণচূড়ার পাঁপড়ি ছড়ানো কাঁকর বিছানো পথটি ধরে
হেটে যাওয়া যুগল দেখে বুকটা খা খা করে উঠলো।
এভাবেই বুকটা ফাঁকা ফাঁকা লাগে যখন দেখি কোন
রোমান্টিক মুভি পরম আবেগের, বিধ্বস্ত প্রাচীন ধ্রুপদী।
কিছুতেই মেনে নিতে পারিনা, শৈল্পিক সেই দিন হয়েছে বিগত!

বারবার আশা নিয়ে লগইন করি ফেইসবুকে,
মোবাইল হাতে নিয়ে দিনের পর দিন প্রতীক্ষা করি
একটি কলের, ঝলমলে রঙিন জলীয় স্ফটিক স্ক্রীনে
যদিপ ভেসে ওঠে মুখস্থ হয়ে যাওয়া সেই নাম্বারটি।
কিছুতেই মেনে নিতে পারিনা, সেই কলটি আর আসবে না!

প্রতিটি মুহূর্ত তোমাকে ভাবি, যন্ত্রনায় কাটে নির্ঘুম রজনী,
হোক সে দুর্নিবার পূর্ণিমার রাত্রি, কিংবা অমাবশ্যার নিশি রহস্যের।
গুমোট হয়ে থাকা কষ্টগুলো প্রবর্ধিত হয় ক্রমান্বয়ে,
সহসা কান্নায় ভেঙে পড়ে নিস্কাশিত করতে পারলে কষ্ট
বেশ হতো হয়তো, ঘাম দিয়ে জ্বর ছাড়ার মত,
কিন্তু কিছুতেই সারেনা এই দূরারোগ্য ব্যাধি!

আমি জানি তুমি ফোনে, ফেইসবুকে, ই-মেইলে
যেখানে যেখানে আমার যত ছবি ও চ্যাট ছিলো
সব কিছু মুছে, ব্লক করে দিয়েছ আমাকে।
আমি কিন্তু কিছুই করিনি অনুরূপ।
চট করে ক্লিক করে আজই ডিলিট করতে পারি সব,
তবে টুক সে ক্লিক ঠুনকো নয় আমার কাছে,
জাফলং-এর স্বচ্ছ নদীর বুকে শয়ে শয়ে শুয়ে থাকা
গুরুভার প্রস্তর সরানোও এর চাইতে সহজ অনেক।
বারবার হাত কেঁপে কেঁপে ওঠে পারকিনসন্স রোগীর মত।
বরং রেখে দিয়েছি সব পরম যত্ন করে,
থাকুক হাজার বছর আমার সাথে দেহাংশ হয়ে,
ঐগুলো আমার পরম সম্পদ!

প্রত্যাখ্যান যদি করবেই তবে এত দেরীতে করলে কেন?
কষ্ট খুব বেশী দিতে চেয়েছিলে তাই না?
একবিংশ শতাব্দীর অধিকল্পে আকাশজালের খাঁজে খাঁজে
বেদনা প্রশমিত করার মার্গ অনেক রয়েছে জানি,
তার প্রয়োগও আর কঠিন নয় এই অবাধ মিশ্রণের অধিযুগে।
তবুও অপমান এবং কষ্টটাকে নির্মূল করতে চাইনা মোটেও,
থাক সে ক্ষত হয়ে চিরন্তন, ঐ ক্ষতই হবে অতীতের অনুরণন।
উপাধানের মাঝে লুকিয়ে থাকা পক্ষধরের তীক্ষ্ণ পালকের মত,
খোঁচা দিয়ে দিয়ে বারবার মনে করিয়ে দেবে তোমাকে।
আমি শুধু জানতে চাই, আমাকে এতটা কষ্ট দিলে যেই উদ্দেশ্যে,
তা কি সফল হয়েছে?
তুমি ভালো আছো তো?

Are you living well?
-------- Ramit Azad
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

×