somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মর্মান্তিক ঘটনা!!

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক দুপুরে বাইরে সজোরে চেচামেচির শব্দ শুনে দৌড়ে তিন তলার বারান্দায় চলে এলাম। দক্ষিণ বনশ্রীর কে-ব্লকের রাস্তায় অনেক লোকের সমগম, চিৎকার চেচামেচি কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি হয়েছে। নীচে নেমে দারোয়ানকে জিজ্ঞেসা করলাম; কি হয়েছে? দারোয়ান বলল, একটা মহিলা ব্রাক স্কুলের একটা বাচ্চাকে বালুর মাঠে ধরে নিয়ে গলা কটতেছিল এবং জনগণ দেখে ফেলায় দৌড়ে পালাতে গিয়ে ধরা পড়েছে। এখন গণ ধোলাই চলছে; শুনে আতংকিত হয়ে গেলাম। বলেন কি? দিনে দুপুরে বাচ্চাকে জবাই!!
শুধু তাই না; মহিলা একটা গাড়িতে করে এসেছে তার মধ্যে আরো তিনটা বাচ্চার মাথা পাওয়া গেছে! ব্যাগের মধ্যে থেকে রক্ত ঝরতেছে। দারোয়ান গড় গড় করে এক নিঃশ্বাসে বলে ফেলল। শুনেই আমার জামাইকে ফোন দিলাম, ও-তো শুনে আক্কেল গুড়ুম!

একটু পরে দেখলাম পুলিশ এবং জনগণের ধাওয়া পাল্টা ধাওয়া। বাসার পাশেই আল বেরুনী হাসপাতাল, পুলিশ নাকি মহিলাকে গণ ধোলাই থেকে বঁচানোর জন্য হাসপাতালে ঢুকেছে। জনগণ ইট পাটকেল মেরে হাসপাতালের গ্লাস সব ভেঙ্গে দিয়েছে। একটু পরে সাদা পোষাক পরিহিত পুলিশ এল একটা গাড়ি নিয়ে মহিলাকে উদ্ধার করতে। জনগণ এতই ক্ষিপ্ত যে ডিবির গাড়িও ভাংচুর করতে দ্বিধা করে নাই। কিছুক্ষন পরে আরটিভি, এনটিভি সহ আরো সাংবাদিক দেখা গেল, সেখানেও তাদের ক্যামেরা কাড়াকাড়ি সহ ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য বারান্দারয় দাড়িয়ে প্রত্যক্ষ করছিলাম। কদিন আগেও ছেলে ধরা এখান থেকে কয়েকটা বাচ্চা ধরে নিয়ে গেছে। তাই জনগণ এতোই তেতে ছিল যে মহিলাকে জিবীত উদ্ধার করা একেবারেই সম্ভব ছিল না। কপাল ভালো যে মহিলা পুলিশের হাতে পড়েছে তা-না হলে নির্ঘাত লাশ হয়ে যেত।

একটু আগে সাবের হোসেনকে দেখলাম আল বেরুনী হাসপাতে আহত পুলিশকে দেখতে এসেছেন। আসল ঘটনা জানার জন্য বেশ কয়েকবার নীচে গেলাম কিন্তু কেউই প্রকৃত তথ্য দিতে পারল না। সবার মুখে একই কথা; কোথাকার কোন ব্রীজের কাজ সম্পন্ন করতে নাকি এক হাজার বাচ্চার মাথা বলি দিতে হবে তাই মহিলারা নাকি বচ্চাদের মাথা কেটে বিক্রি করছে। এসব কথা শুনে বেশ অবাক হচ্ছিলাম। অবশেষে টিভি সংবাদে প্রকৃত সংবাদ জানতে পারলাম।

মহিলা তার বাচ্চাকে স্কুল থেকে ফেরার পথে মারতেছিলেন এবং বাচ্চাটা কাঁদছিল। হঠাৎ একলোক ছেলে ধরা বলে চিৎকার দিলে জনগণ মহিলাকে ধাওয়া করে কিন্তু উত্তপ্ত জনতাকে ছুটে আসতে দেখে মহিলা প্রাণ ভয়ে একটা লেগুনাতে উঠে পড়ে। কিন্তু জনগন উক্ত লেগুনাকে ভেঙ্গে চুরমার করে মহিলকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক পিটায়। অবশেষে পুলিশ এলে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু জনগণ আরো উত্তপ্ত হয়ে পুলিশ সহ পেটানো শুরু করে। কারন জনগণের ধারনা পুলিশ এসকল গ্যাংয়ের সাথে জড়িত। পুলিশ অবস্থা বেগতিক দেখে থানায় খবার দেয়, সাদা পোশাকে অন্য একট টিম এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে বচ্চাটাকে জিজ্ঞেসা করে পুলিশ জানতে পারে মহিলাটি আসলেই বাচ্চটার মা। ঘটনাটি সত্যই মর্মান্তিক, পথেঘাটে আমাদের বাচ্চাদের শাসন না করাই ভাল। আল্লাহর অশেষ রহমতে মহিলাটি আজ প্রাণে বেচেঁ গেছে।

তবে পুলিশের সাথে হামলা পল্টা হামলায় এক ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একবার ভাবুনতো কি ভয়াবহ!!

এমন পরিস্থিতিতে কেউ যেন আর না পড়ে।
২৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×