বর্তমান দেশের বিদ্যুত্ পরিস্থিতি কোন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তা বলা মুশকিল । তবে এটা নির্ঘাত বলে দিতে পারি আমার দেখা দের যুগের বিদ্যুতায়িত বাংলাদেশের একেবারে নাঁযুক এবং শোচনীয় অবস্থা । একই সাথে ঢাকাসহ সারাদেশে যে বিদ্যুত বিভ্রাট হচ্ছে তাতে জনজীবন রীতিমত বিপর্যস্ত । বিদ্যুতের দাবিতে সারাদেশের অনেক স্থানেই অবরোধ , ভাংচুর , বিদ্যুত অফিসে তালা ঝোলানো চলছে । সেই সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীর ফাঁকা গোলাগুলিও চলছে অবরোধকারীদের দমাতে ! তবে কোথাও এখনো শনির আঁখরা রুপ নেয়নি ! মাননীয় প্রধানমম্ত্রী বলেছেন যে বিগত ৫৪৭.৫ দিনে (দের বছরে) জাতীয় গ্রিডে ১০০০ মেগাওয়াট বিদ্যুত যুক্ত হয়েছে । তিনি আরো বলেছেন তারা যে বিদ্যুত খাতে কাজ করেছেন তা জনগনকে দেখাতে হবে । তবে কি বলবো ২০ মিনিট পরপর বিদ্যুতের লুকোচূড়ি খেলা মানে বিদ্যুত খাতে উন্নয়নের উষ্ণ জোয়ার নাকি বলবো আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে'র ব্যর্থতা ? তিনি এটাও বলেছেন যে বিগত সরকারের আমলে ১ মেগাওয়াট বিদ্যুত উত্পাদন হয়নি । যখন বিদ্যুতের অভাবে মানুষের জীবন বিধ্বস্ত , বিপর্যস্ত , বিভীষিকাময় তখন কে কত মেগাওয়াট বাড়িয়েছে সেটা নিয়ে ঠেলাঠেলি (রাজনীতি) না করে উচিত কিভাবে এই সমস্যা অতি দ্রুত সমাধান করা যায় সেটা নিয়ে মগ্ন থাকা । অন্যদিকে আমাদের মন্রীমিনিষ্টাররাও শুধু বড় বড় বুলিই প্রসব চলছেন কিন্তু সেগুলো লালন পালনের কথা মোটেও ভাবছেন না । আর ভাববেনই বা কেমন করে তারা তো শীতাতপ নিয়ন্রিত কক্ষে আঁখি বুজে নাসিকা দ্বারা 30db আওয়াজ তুলে রাত্রি পার করেন ! তারা তো আর গরমের চোঁটে গভীর রাতে অবুঝ শিশুর কান্নার চিত্কার শুনতে পান না ! কিংবা পাঁচ তলার ২৩ ইঞ্চির বারান্দায় চিত্ হয়ে শুয়ে থাকা কোনো বৃদ্ধের হা করে নিঃশ্বাস নেওয়ার শব্দও পান না !
আলোচিত ব্লগ
ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ধূ ধূ প্রান্তরে শহর পত্তন হলো সেদিন। আর সেখানে এই কফি শপ।

[link|https://www.somewhereinblog.net/blog/humaira_haroon/30390913|ছবি ব্লগ - ২... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।