আমরা তোমাদের কোন দিন ভুলবনা......!
৩১ শে মে, ২০১২ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ছবির মাঝখানে যেই সুদর্শন যুবকটিকে দেখতে পাচ্ছেন তাঁর নাম আজাদ। তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান ছিলেন। তিনি মার্কেটে গিয়ে তখনকার দিনে এক ধাক্কায় ১০০০ টাকায় এলভিস প্রিসলির রেকর্ড কিনে আনতেন গান শোনার জন্য। তিনি শাফি ইমাম রুমীদের সাথেই ক্র্যাক প্লাটুনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ করেন। পরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আজাদ ধরা পড়ে। এবং তাঁকে বলা হয়, সে যদি অন্য মুক্তিযোদ্ধাদের নাম এবং অবস্থান বলে দেয়, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। আজাদের মা আজাদকে বলেন যত অত্যাচারই করুক না কেন বাবা কারও নাম বলিস না। মা কয়েকদিন পর আজাদের জন্য জেলে ভাত নিয়ে যান কারণ আজাদ ভাত খেতে চেয়ে ছিলো। সেই ভাত আর আজাদের খাওয়া হয়নি। আজাদ কে আর খুঁজে পাওয়া যায়নি। দেশ স্বাধীন হওয়ার পর ১৫ বছর বেঁচে ছিলেন আজাদের মা। ওই ১৫ বছর আজাদের মা একবারে জন্যও ভাত খাননি। কখনো খাটে ঘুমাননি কারণ আজাদ বন্দি অবস্থায় মেঝেতে ঘুমাত।
সবাইকে ছবিটি শেয়ার অথবা বন্ধুদেরকে ছবিটি ট্যাগ করে দেওয়া জন্য অনুরোধ করছি। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই রকম লাখ লাখ আজাদ এবং আজাদের মায়ের মত মা থাকার কারণে।
By: প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন