তুমি পলাশ বনে হিযল ফুলের মালা
অক্ষি তোমার চির যৌবনা হরিণা,
অবয়ব যেন স্রেষ্ট শিল্পীর আলপনা;
বক্ষে তোমার রূপালী পদ্মার ঢেউ
তোমার শুভ্র কোমল তরঙ্গে
তরঙ্গায়িত হল মম কূল।
আমি নশ্বর আমি উন্মাদ আর তুমি আমার উন্মাদিনী।
অনন্তবালা, তোমার পথের মোহনাতে আমি চাতক
আমি জাগ্রত অনিদ্রিত তোমার কামনায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


