বান্দরবান স্টে করেছিলাম শুধু শুক্রবার দিনে। সকাল সাতটায় বাস থেকে নেমে হোটেলে যাই। ফ্রেশ হয়ে আট টায় বেরিয়ে পড়ি। ব্রেক ফাস্ট করে চাদের গাড়ি ভাড়া নেই সারাদিনের জন্য। এবং তাকে আমাদের দর্শনীয় স্থান গুলো বলে দেই। ভাড়া ঠিক হলো ২৮০০ টাকা। সব খরচ ড্রাইবারের।
প্রথম শুরু করি চিম্বুক হিল থেকে। তারপর একে একে নীলগীরি, জীবন নগর, শৈল প্রপাত। এই চার স্পট ঘুরে মিলনছড়ি গাইড টুরসে এসে লান্চ করি।
আবার বেরিয়ে পড়ি চারটায়। এবার শুরু করি স্বর্ণ মন্দির থেকে। তারপর নীলাচল এবং সবশেষে মেঘলা।
আমাদের ভ্রমন শেষ হয় আট টায়। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পরি। রাতের খাবার খেয়ে ৯.৩০-এ বাসে উঠি। শুরু হয় ঢাকার উদ্দ্যেশে রৌনা। শনিবার সকাল ছয়টায় ঢাকা এসে পৌছাই।
কিছুক্ষণ ঘুমিয়ে অফিসে আসি।
এই ছিলো আমাদের বান্দরবান টুর। সবমিলিয়ে ভালই ছিলো।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



