রায়ের দিন সকাল থেকেই টিভির সামনে বসা ছিলাম রায়ের আপডেট শোনার জন্য। সব প্রতিক্ষার পর যখন শুনলাম কাদের মোল্লাকে যাবৎজীবন জেল দেওয়া হয়েছে তখন কষ্ট পেয়েছিলাম। তবে যেহেতু মহামান্য আদালত রায় দিয়েছেন তাই নিজের কষ্টের কথা কারো সাথে শেয়ার করিনি। মোবাইল থেকে সামহয়ারইনব্লগে ঢুকে দেখলাম ব্লগাররা শাহাবাগে রায়ের প্রতিবাদে মিলিত হতে যাচ্ছেন। খুশি হয়েছিলাম একজন ব্লগার হিসেবে যে আমার ব্লগার ভাইরা একটা ভালো কাজের জন্য একত্রিত হচ্ছেন। সেদিনই আসার ইচ্ছা ছিলো কিন্তু একটা কাজ থাকায় আসতে পারিনি। তবে গতকাল বুধবার বিকেলে অফিস থেকে বেরিয়ে আমিও যোগ দেই ব্লগার ভাইদের সাথে শাহবাগে। সেখানে ব্লগারদের ডাকে সাধারন মানুষরা দলে দলে আসতে দেখে খুশি হয়েছি। এবং আজ জানতে পারলাম এর ঢেউ সারা দেশে লেগেছে। আশা আছে আজও শাহবাগ স্কয়ারে যাওয়ার।
কিন্তু আমার মনে কিছু বিষয় এসেছে। আশাকরি ব্লগার ভাইরা এগুলো ভেবে দেখবেন।
০১। শাহবাগ থেকে দাবি উঠেছে ফাসি না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেননা। এখন প্রশ্ন হলো, মামলার রায় হয়ে গেছে। আপিল করতে হবে উচ্ছ আদালতে। এটা সময়ের ব্যাপার। এখন নতুন করে রায় দেওয়ার সুযোগ নেই।
০২। স্বাধীন বিচার বিভাগের প্রতি অনাস্থা প্রকাশ করা হচ্ছে কি না?
০৩। এখন যেটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত তাহলো, সরকার যে গ্রাউন্ডে আপিলের কথা বলছে সেটার তদন্ত এবং ল' ইয়ার প্যানেল যতে ভালো হয়।
০৪। আগামী রায় যেগুলো এখন ঝুলন্ত অবস্তায় আছে সেগুলোতে যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এক্সপার্টদের কাছ থেকে যেন সব ধরনের সাহায্য নেওয়া হয়।
যদি মনে করেন উপরের পয়েন্টের থেকেও আপনার আরো ভালো পয়েন্ট আছে তাহলে সেগুলোও আপনি এখানে শেয়ার করতে পারেন। আর আমার উপরেরর কোন পয়েন্টে যদি কোন ভুল থাকে তাহলে আমি আমার পয়েন্ট ঠিক করে নিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



