somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসতে মানা ১৮+

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
=============================================
ভুমিকম্পে এক শহরে বহু ঘর বাড়ী, গাছাপালা ধ্বংস হয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। উদ্ধার কাজে নানা পেশাদার লোক মানুষের পাশে এসেছে। সেনা বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ-আনাসার, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জনগণ।
ডাক্তারদের কাজ দেওয়া হয়েছে যে যারা নিহত হয়েছে সেইসব মৃত ব্যক্তিদের লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে মর্গে পাঠাবে, সেখানে পোস্ট মরটেমের পরে আত্মীয় স্বজনদের কাছে অথবা আঞ্জুমানে মফিজুল ইসলামের কাছে দিয়ে দেবে। ডাক্তাররা রাত দিন কাজ মৃত মানুষ সনাক্ত মর্গে পাঠাচ্ছে। মর্গে ভিতর বাহির লাল ক্রস দেয়া লাশে ভরে গেছে। ডোম একের পর এক মৃত মানুষের পেট কেটে লিভার-কলিজা বের নিচ্ছে আর সেলাই করে দিচ্ছে।

এর মধ্যে ভুল করে একজন জীবন্ত মানুষকে ডাক্তাররা লাল ক্রস চিহ্ন দিয়ে মর্গে পাঠিয়ে দিয়েছে।
অনেক লাশের মধ্যে তাকে মর্গে নিয়ে গেছে।
হঠাৎ তার জ্ঞান ফিরে এসেছে।
সে দেখছে ডোম মৃত মানুষ গুলোর পেট কেটে লিভার-কলিজা বের করে নিচ্ছে।
যখন জীবন্ত মানুষটার দিকে ডোম আসছে এবং তাকে ধরে টান মারছে
তখন জীবন্ত মানুষটা বলছে, ভাই আমি তো মরি নাই।
আমাকে নিচ্ছেন কেন ?
ডোম বলছে-চুপ, তুই ডাক্তারের চেয়ে বেশী বুঝছ ?
দেখছনা ডাক্তার তকে লাল ক্রস চিহ্ন দিয়া দিছে।
একদম কথা বলবি না।
আরে ডোম ভাই শুনেন, আসলেই আমি মরি নাই।
চুপ, কথা সব পরে শুনবো, আগে তোর পোস্ট মরতেম করে নেই।
বেটা ডাক্তারের চেয়ে বেশী বুঝে:D
============================================
২/
একটি জরিপে দেখা গিয়াছে যে, একজন
মানুষ যখনই নিঃশ্বাস ফেলছে তখনই পৃথিবীর কোথাও না কোথাও
একজন মানুষ মারা যাচ্ছে...!!’
দৈনিক সংবাদপত্রে এটা পড়ে সুমন খুব অবাক হয়ে তার মা কে বললোঃ " মা, আমি যখনই নিঃশ্বাস ফেলছি , কেউ একজন করে মারা যাচ্ছে...!! "

মা রাইগা দিয়া জবাব দিলোঃ ‘ হারামজাদা..!! তোরে আগেই কইসিলাম ভালমতন দাঁত ব্রাশ করতে... B-)
==========================================
৩/
আবহাওয়া পরিবর্তনে ঠান্ডা জনিত কারণে বেশ ফ্যাকশে মনে হচ্ছে নিজেকে। এমন তো থাকা যায় না, কথা বলি তবে, গল্প বলি।

পুরানা আমলের একটি ফ্লাট বাড়ি, দাড়ায়ান থাকে না, ভাড়াও কম, এমন একটি বাড়িতে হাসনা বেগমের সংসার। আর এই সব বাড়ি গুলি ভিখারিদের বেশ পছন্দের, ভিক্ষা করে বেশ আরাম বোধ করে, মেজাজও বেশ ফুরে ফুরে থাকে। ভিক্ষা বৃত্তিতে বেশ বাক পটু কথা মিয়া সকাল দশটার দিকে ফুরে ফুরে মেজাজে পুরানা ঢাকার পাতলা খান রোডের একটি পাঁচ তালা ফ্লাট বাড়ির পাঁচ তালায় উঠে পড়েছে।

দরজার কড়া নাড়ছে আর বলেছে - আম্মা গো দশ টাকার একটা নয়া নোট ভিক্ষা দাও গো মা !! আম্মা !!
গৃহ-কর্তি হাসনা বেগম দরজা না খুলে বলল - নাই নাই, দশ টাকা নাই যাও যাও !!

- দশ টাকা না থাকলে ডিম ভাজি দিয়ে এক থালা গরম ভাত দাও গো মা !! আম্মা !!

- নাই নাই, ভাত নাই, যাও যাও !!

- গরম ভাত না থাকলে এক থালা বাসি ভাত দাও গো মা !! আম্মা !!

- নাই নাই - বাসি ভাত নাই নাই , যাও যাও !!

- বাসি ভাত না থাকলে শীতের কিছু জামা কাপড় দাও গো মা !! আম্মা !!

- নাই নাই - বাসায় কোন জামা কাপড় নাই, যাও যাও !!

- জামা কাপড় না থাকলে একটা কম্বল দাও গো মা !! আম্মা !!

- নাই নাই - বাসায় কোন কম্বল নাই ,যাও যাও !!

- কম্বল না থাকলে থালা বাটি দাও গো মা !! আম্মা !!

- নাই নাই - বাসায় কোন থালা বাটি নাই, যাও যাও !!

ঝানু আর বাক পটু ভিখারি কথা মিয়া এবার রেগে আগুন - যে সংসারে টাকা নাই ! খাবার নাই ! জামা কাপড় নাই! থালা বাটি নাই !! সে সংসার করার তোমার কোন দরকার নাই, আহো তুমি আমার লগে আহো...........।
===========================================
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×