আমি দুঃখিত (১)
আমি দুঃখিত,
তোমার মনের বাগানে প্রবেশ করার কথা ভেবেছি এই জন্যে নয়,
আমি দুঃখিত,
বাগানে প্রবেশ করার পর তার গভীর থেকে গভীরে প্রবেশ করেছি এই জন্যে নয়,
আমি দুঃখিত,
তারপর আমি সেই বাগানটার মালিক হতে চেয়েছি এই জন্যেও নয়,
আমি এই জন্যে দুঃখিত যে,
আমি তোমার বাগান থেকে কখনো বের হতে পারবোনা, আসলে আমি নিজেকে কখনো বের করতে পারবনা।
প্লিজ আমাকে তোমার বাগানের মালিক না হলেও মালি হয়ে থাকার সুযোগ দিও...।
সত্যি বলছি (২)
সত্যি বলছি,
আমি কখনো তোমাকে ভুলতে পারবনা,
তোমার সাথে পার হওয়া সমুদ্র সমান সৃতি নিয়ে সেটা কখনো সম্ভবওনা,
আমি জানি সৃ্তির ভেলা নিয়ে সমুদ্রের এ কূল / ও কূল কোন কূ্লেই আমার পৌছানো এখন আর সম্ভব না,
সত্যি বলছি,
তবুও ভেসে যাব, যত দিন ভাসতে পারবো,
যত দিন এই নাকে নিশ্বাস থাকবে, যত দিন সমুদ্রের অতলে তলিয়ে যাবনা।
বিঃ দ্রঃ কি লিখেছি আমি নিজেও জানিনা, ইচ্ছা মত বকা দিতে পারেন। সব ধরনের মন্তব্য বকাঝকা গ্রহণযোগ্য ।।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



