মাঝে মাঝে এমন একজনকে প্রয়োজন হয়, যখন আমার মন খারাপ থাকবে আমাকে হাসাবে ।
আমার চোখের নিচে কালি পরলে আমাকে জিজ্ঞেস করবে, তোমার কি রাতে ঘুম হয় না?
আমি অসুস্থ থাকলে; আমার পাশে বসে সারারাত কাটিয়ে দিবে, আমার সেবা করবে ।
যখন আমার খেতে ইচ্ছে করবে না, আমাকে বকা দিবে ।
আমার সব কিছু খেয়াল রাখবে,
কালো শার্ট এর সাথে কোন টাই টা মানাবে সেটা বলে দিবে।
আমি যখন চশমার খালি বক্সটা নিয়ে চলে যাব, চশমা ফেলে যাচ্ছ এ কথা বলে দিবে।
কেউ একজন আমার জন্যে অপেক্ষা করবে,
অফিস থেকে কখন ফিরব; বার বার ফোন করে জিজ্ঞেস করবে।
আমার সব কিছু খেয়াল রাখবে,
যখন আমার নিজেকে খুব একা মনে হবে, আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরবে, আমার হাতে হাত রেখে আমার পাশে এসে বসবে।
আমার একাকিত্ত্বের সঙ্গি হবে।
মাঝে মাঝে এমন একজনকে ভিষণ প্রয়োজন হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



