কোন এক গায়ে আছে টাক পড়া মাস্টার
ক্লাসে গেলে থাকে নাকো হাতে চক ডাস্টার।
হাতে থাকে বেত আর মুখে থাকে পানটা
দেখে তারে মনে হয় যেন সব জান্তা।
জ্ঞানী তিনি খুব জানে ছেলেদের পেটানো
কাজ তার একটাই মেরে সখ মেটানো।
অংকটা না নিলেও হিসেবেতে পাক্কা
অংকের কেরামতে কোষাগার ফাঁক্কা।
চুরি কাজে পাকা তিনি চকচকে টাক তার
দূর থেকে শোনা যায় ক্লাস হতে হাঁক তার।
সরকার থেকে সবে পায় উপবৃত্তি
তার থেকেও মাস্টার মারে টাকা নিত্যি।
কুকাজে পাকা তিনি সুকাজে নাই হুঁশ
পঁচা পঁচা প্রকাশনী ফিবছর দেয় ঘুষ।
ঘুষ খেয়ে বাড়ে তার দিন দিন ন্যাকটা
মাস্টার সে তো নয় ফাঁদরেল একটা।
চরিত্র? খু-উ-ব ভালো যেন এক পাঁঠা সে
তাকে দেখে হররোজ ভয় পায় খাটাশে।
খুব মানী বলা যায় কোনো এক মাস্টার
মনে হয় দাম বেশি তার চেয়ে পাঁঠাটার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



