সাংঘর্ষিক স্বপ্ন ও এক প্রিয়ংবদা
১১ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্যাটেলাইটের তরঙ্গবাহিত আমার স্বপ্ন। আসমানী আশায় লালায়িত। প্রবল আকাঙ্খায় বারংবার একচিলতে রামধনুর মাঝে হারাতে চায়। মাত্র একবার হারিয়েছিল। তোমার মনে আছে প্রিয়ংবদা? স্বপ্নের আনমনা তর্জনী তোমার ভয়ংকর তিলটি ছুয়েছিল। তারপর? তারপর লাজুক কাল্পনিক হাসি হেসেছিলে তুমি। জলতরঙ্গ হাসি তোমার। শেষমেষ তুমি বলেছিলে “বোকা স্বপ্ন”।
তোমার জলতরঙ্গ হাসির অর্থ আমি খুজেছিলাম। খুজেও পেয়েছি। আমার বোকা স্বপ্ন পারেনি। বোকারা সর্বদাই জলকেলিতে অজ্ঞ হয়ে থাকে। প্রকৃতির স্বাদ ওরা চিনেনা। ব্যাপারটা সাংঘর্ষিক। তুমি সংঘর্ষ। তুমি আমার সাদাসিদে স্বপ্নটাকে সাংঘর্ষিক বানিয়েছ।স্যাটেলাইটের চিলেকোঠায় তুমি তাকে কৃত্রিম সহবাসে নামিয়েছিলে। সে আর কখনোই বেহুলা-লখিন্দরের বাসরে ফিরতে পারবেনা।
জলপাই রং কি তোমার খুব পছন্দ, প্রিয়ংবদা? আমার সাদাসিদে স্বপ্নটা এখনও জলপাই রঙের অন্ধকারে তোমার ভয়ংকর তিল খুজে। রক্তিম কদম্বের জন্য প্রলাপ বকে। তুমি কি তাকে রক্তিম কদম্বের স্বাদ দিয়েছিলে? তোমার রামধনুর প্রতিটি ঝলকে কত শত কদম্ব ফুটে আমি জানি। জানল না শুধু আমার সাংঘর্ষিক বোকা স্বপ্নটা।
শাদা পানকৌড়ির ডানায় চড়ে তুমি এসেছিলে। শাদা বসন, শাদা বেলীর খোপা। সেই থেকে শাদা রঙ আমার চক্ষুশূল। এখন আমি স্বপ্নের সাথে সাংঘর্ষিক। আমার স্বপ্ন আমার কারাগার। আমায় মুক্তি দাও। আমি মুক্তি চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন