somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিলঙ

২১ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ছুটছি জলপাই রঙের অন্ধকারের ভেতর দিয়ে
পামির, সাহারা, আমাজান। অত:পর-
অবচেতনে এসে থামলাম
শিলঙের ছোট্ট সবুজ টিলায়।

যেখানে হাত দিলেই ছোয়া যেত শাদা মেঘের ভেলা
যেখানে অমিত কাকতালীয়ভাবে পেয়েছিল তার লাবণ্যকে
সেই পাহাড়টি আজ কেমন যেন রুক্ষ।

সবুজ ঘাস, গাছ-গাছালি আজ আর সবুজ নেই
দূরসীমায় চোখে পড়ে কিছু রক্তিম কাশবন
কতগুলো শকুন ছিড়ে খাচ্ছে একটি মেষশাবক
পেচার ডাক, বেগুনী আকাশে উড়ন্ত চিল সবকিছুই আছে।
আর অমিতের সেই জীপগাড়ি?
সেটি ভেদ করে জন্মেছে কিছু বিষাক্ত ক্যাকটাস।

যে ডাকপিয়ন বিশ্বনাথ নিত্য আনত নানান বণের্র চিঠি
তার কাছে আজ কিছু ছেড়া নীল খাম
হাতের লণ্ঠনটি ছড়াচ্ছে ঘুটঘুটে অন্ধকার
কাছে ভিরতেই অজানা আওয়াজে থামিয়ে বলল,
এখন আর শিলঙে বসন্ত আসেনা
পদ্ম, জবা, লালগোলাপ ফোটেনা
বুলবুলি, হলদে টিয়া, ময়নারা
অনেক আগেই বিদায় নিয়েছে শিলঙ থেকে।

এখন শিলঙ মানেই-
পেচা, শকুন, উড়ন্ত চিল, বেগুনী আকাশ, রক্তিম কাশবন
আর কিছু ছেড়া নীল খাম।

বিশ্বনাথের কথায় আমি বিষ্মিত হইনা
এমন শিলঙ এখন আর আমায় হতাশ করেনা
আমি আবারো ছুটি-
জলপাই রঙের অন্ধকার ভেদ করে
নতুন কোনো শিলঙের সন্ধানে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×