মাহবুব সুমনের একটা পোষ্ট পরেছিলাম ঈদ কাহিনী। সেটা থেকেই আমার আজকের এই পোষ্ট।
আমাদের সিডনীতে তিনদিন ঈদ হয়েছে। মানে লেবানিজ কমিউনিটিরা বুধবার দিন ঈদ পালন করেছে, তার্কীস মুসলমানরা করেছে বৃহস্পতিবারে আর তাবলীগ কমিউনিটিরা করেছে শুক্রবারে। আমি করেছি শুক্রুবারে তবে পুরোটাই ব্যাতিক্রম।
ঘুম থেকে উঠেই একটু টেনশন নিয়ে উঠেছি, কলেজের টেনশন। নাস্তা সেড়ে ক্লাশের দিকে ছোটলাম তখন ঘড়ির কাটা ১০টা। ক্লাশ শেষ করতে করতে বিকাল ৪টা বাঝলো। কলেজ শেষ করে কাজের কথা মনে পরলো। যেতে ভালো লাগছিলনা। ঈদের দিন আবার কাজ। কেমন জানি লাগছে নিজেকে। ভাবছিলাম সরাসরি কাজে উপস্থিত হয়ে মালিকের কাছ থেকে ছুটি চেয়ে নিয়ে আসব। গেলাম কর্মস্থলে। দেখি মালিক ফোনে কথা বলছে। যার সাথ কথা বলছে সেও আমার সাথে কাজ করে। ছুটি চাচ্ছে। মালিকের স্পষ্ঠ কথা কাজে না আসলে নতুন বৎসরে আসা দরকার হবে না। এই কথা শুনে আমি লা জওয়াব। আমি বা কি ছুটি চাব। যাগ্গে কাজে মন দিলাম। কিন্তু মন বসতে চাচ্ছিল না। একটু পরে আবার ভাবলাম কোন রকম কিছু সময় পার করে দিয়ে ছুটি চাব। সে চাওয়াটা আর হলো না শেষ পর্যন্ত। যতই সময় যাচ্ছিল আমার ব্যাস্থতা ততই বারছিল। শেষ পর্যন্ত সব ফিনিসিং করে ফিরে আসতে হলো। আসার সময় মালিকরে বলে আসলাম, তোমাদের সামনে ২৫ তারিখে খ্রীষ্টমাস দিবস যেমন আজকের দিনে আমাদেরও সেরকম দিবস যাচ্ছে , তুমি ছুটি দিল না। তা শুনে আমাকে না জানার ভাব নিয়ে বল্ল তাই নাকি, কি আর করার। কর্মস্থল থেকে চলে আসলাম রাত ১২টা। এটা হলো আমার সিডনীর কোরবানীর ঈদ। আমার লাইফে সেরা ঈদ। নতুন জামা পরার তো দূরের কথা, ঠীকমতো খাবারটাও খেতে পেলাম না। আমার মতো হাজারো বাঙ্গালী ছেলেরা কষ্ট করে যাচ্ছে, এই সিডনীর বুকে।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।