somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাশেদ রাহাত
একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

একটি মর্মস্পর্শি পত্র!(সাবধানতা-খুবই সিরিয়াস পোস্ট,চোখের পানি ফেলা আবশ্যক) .বিঃদ্রঃ ইহা সামুর অন্যতম হিট পোস্ট, হ্যা...! ইহা রিপোস্ট।

০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাবা,
এই চিঠিটা যখন তুমি পড়ছ,তখন আমি তোমাদের থেকে দূরে।অনে.......ক দূরে।না,তোমাদের প্রতি কোন রাগ বা অভিমান থেকে আমার এই চলে যাওয়া না। ভয় পেওনা,এটা কোন সুইসাইড নোট না।আমি বেঁচে আছি,এবং থাকব ততদিন,যতদিন আমার জীবনটা উপভোগ করতে পারব।আসলে অনেক ভেবে দেখলাম,আমার নিজস্ব একটা জীবনদর্শন আছে,এবং সেটা বাস্তবায়ন করাই সমিচীন হবে।
আমি জেনীর সাথে চলে যাচ্ছি,তুমি কি জেনী কে চেন?চেনার অবশ্য কথা না।কখনও দেখনি।যাই হোক,ওর সাথে চলে যাওয়া কোন টিন এজ আবেগের বশবর্তী হয়েনা,হ্যাঁ ওকে আমি ভালবাসি,কিন্তু সেটাই এই চলে যাবার একমাত্র কারণ না।ও শুধু আমার বন্ধু বা প্রেমিকা না,আমার কমরেড।আমরা একই মতাদর্শে বিশ্বাসী।আমরা এই দেশে একটা সামাজিক পরিবর্তন আনার জন্যে দৃঢ়প্রতিগ্গ।এর জন্যে হয়তবা অনেক বাঁধা আসবে,অনেক রক্ত ঝরাতে হবে।কিন্তু আমরা আমাদের আদর্শে অটল।আর তাছাড়া,আমাদের নেতারা খুব ভালভাবে আমাদের প্রশিক্ষিত করছেন।
আর একটা ব্যাপার মনে হয় তোমরা মেনে নিতে পারতেনা,জেনী মা হতে চলেছে।আমার কোন উপায় ছিলনা বাবা।
অবশ্য আমার আয়ু আর বেশিদিন নেই,তাই আমাকে আর ফিরে পেলেও,খুব বেশিদিনের জন্যে পেতেনা।জেনী ওর অজান্তে একটা ভয়াবহ অসুখ বয়ে বেড়াচ্ছিল শরীরে।আর সেই রোগটা এখন আমার মধ্যেও সংক্রমিত।যে কটা দিন বাকি আছে জীবনের,আমাদের অনাগত সন্তানের মুখ ,জেনীর ভালবাসা,আর আদর্শের সসস্ত্র লড়াই হবে আমার সম্বল।
আমার আর জেনীর চিকিৎসার জন্যে অনেক টাকা প্রয়োজন।ভয় নেই,বাসা থেকে কিছু নিয়ে যাচ্ছিনা,তোমার কাছেও চাইবনা কখনও।আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করব।আগে হেরোইন নিতাম(টের পেতে দেইনি কখনও)।এখন থেকে ওটার ব্যাবসাও করব।লোকাল একজন ডিলারের সাথে পরিচিত হয়েছি।কোন সমস্যা হবেনা।
ভাল থেক বাবা।মাকেও ভাল রেখ।
বিদায়........
বিঃদ্র:মাথাটা এইবার একটু ঠান্ডা কর বাবা।প্রেসার তো বেড়ে গেছে বঝতেই পারছি,একটা ট্যাবলেট খেয়ে নাও।ওপরে লেখা সবকিছুই মিথ্যা।জেনী,আদর্শের সংগ্রাম..সব।কিন্তু দেখলেত বাবা, পৃথিবীতে খারাপ কত কিছুই ঘটতে পারে!এর তুলনায় একটা সেমিস্টার পরীক্ষায় ফেল করা তো কিছুই না,তাইনা?রিপোর্ট কার্ড আমার ড্রয়ার এ রাখা আছে।ওটাতে সাইন করে দিও।আর মাথা পুরোপুরি ঠান্ডা হলে আমাকে জানিও,আমি চলে আসব।আমি এখন বড়মামার বাসায়।:|


click-
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৫
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×