somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাশেদ রাহাত
একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

"দুনিয়ায় থাকো" "কিন্তু দুনিয়ার হয়ে যেওনা"!!!

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক রাতে আমি এক যুবকের সন্যাস জীবনের উদ্বোধন করছিলাম। আমি তাকে বলেছিলাম অজানাকে খুজতে। সে বলল, 'কিন্তু কেন? আর কিভাবে? কিভাবে আমি অজানাকে খুজবো? যাকে আমি জানি না, তাকে আমি কিভাবে খুজবো?' আমরা শুধু পরিচিতকেই খুজি।

কিন্তু যদি তুমি শুধু পরিচিতকেই খোঁজো, তুমি ঈশ্বরকে জানতে পারবে না; কারণ তুমি ঈশ্বরকে চেনো না। যদি তুমি শুধু চেনা জানাকেই খুঁজে বেড়াও তুমি শুধু একটা চক্রেই আবর্তিত হতে থাকবে। তুমি ক্রমশ যান্ত্রিক হতে থাকবে।
অজানাকে সন্ধান করো, কারণ অজানাকে সন্ধানের মাধ্যমে তুমি তোমার চেনা চক্র থেকে বেরিয়ে আসতে পারবে, পুনরাবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারবে, যান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে পারবে।

সে ঠিকই বলেছে। সে বলেছে, 'কিভাবে অজানার সন্ধান করবো?'
চেনা জানাকে ফেলে দাও, তার সাথে ঝুলে থেকো না, আর অজানার জন্য প্রতীক্ষায় থাকো। অজানা তোমার দরজায় দাঁড়িয়ে আছেন, কিন্তু তুমি চেনা জানার দ্বারা এতটাই পূর্ণ হয়ে আছ যে, অজানার সেখানে প্রবেশের কোনা স্থানই অবশিষ্ট নেই।

অজানা অতিথি হতে ইচ্ছুক, কিন্তু ঘরের মালিক চেনা জানার প্রতি আগ্রহী। ঘরের মালিক চেনা জানাদের দ্বারা এতোটাই আবিষ্ট যে, অজানার দিকে নজর দেবার এতটুকু অবসর নেই তার। হ্যা, আমি তার প্রশ্ন বুঝতে পেরেছিঃ কিভাবে অজানার সন্ধান করবো? কারণ তুমিতো সন্ধান করছো কোনো চেনা জানার। মন অজানাকে সন্ধান করতে পারে না, তাই মন হচ্ছে অজানার পথে বাধা। মন বারে বারে জানা কিছুর সন্ধান করে। মন পুনরাবৃত্তি পছন্দ করে।

ধ্যানের মূলকথা এটাইঃ একটা পথ, মনকে ছূড়ে ফেলার একটা শিল্প- অন্ততঃ কয়েক মূহুর্তের জন্য- যাতে তুমি অজানার দিকে নজর দিতে পারো, তুমি কোথায় যাচ্ছ তাকে না জানা। কিন্তু সেই মূহুর্তগুলো সবচেয়ে সুন্দর- যখন তুমি জানো না যে, তুমি কোথায় যাচ্ছ। যখন তুমি জানো না যে, তুমি কে, যখন তুমি তোমার দিক সম্পর্কে কিছুই জানো না, তোমার লক্ষ্য কি তা জানো না; যখন জ্ঞান জাতীয় কিছু থাকে না।

"তুমি দিনে ঘুমাও, রাতে ঘুমাও; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল তুমি তোমার ঘুমের ধরণ বদলে যাও, কিন্তু আসলে তুমি কখনও জাগ্রত হও না। কেবল চোখ মেলে রেখে নিজেকে এভাবে ঠকানো ঠিক হবে না যে তুমি জেগে আছো। যদি না ভিতরের নয়ন অনাবৃত হয়, যদি না তোমার অভ্যন্তর আলোয় পূর্ণ হয়, যদি না তুমি নিজেকে দেখতে পারো, তুমি কে, তবে ভেবো না যে তুমি জাগ্রত।

কথাগুলো এত প্রেম ও শান্তির সঙ্গে পড়েছেন, তাই আমার কাছে যথেষ্ট। কেন না এই ধরনের কথাবার্তা প্রেম ও শান্তির সঙ্গে পড়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এবং শেষে সকলের ভেতরে পরমআত্নাকে ভক্তি ও শ্রদ্ধা করছি, আমার ভক্তি ও শ্রদ্ধা গ্রহণ করুন!!

সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×