somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাশেদ অনু
নিজের সম্পর্ক নিজে বলার মতো যোগ্যতা এখনো হয়নি। শুধু এটুকুই বলতে পারি লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, বলতে ভালোবাসি এবং বুঝতে ভালোবাসি। বাকিটা না হয় পরিচয় হওয়ার পর জেনে নেয়া যাবে।

হঠাৎ দেখা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এতো বছর পর আজকের দিনেই তার সাথে দেখা হওয়া লাগল? ভাবিনি সম্ভব হবে কোনদিন ।
দেখো না কতো ভদ্র ছেলের মতো বসে আছেন জনাব। আহারে, যেনো ভাজা মাছটি উলটে খেতে পারেন না। ঐ দিকে তাকিয়ে একমনে কি যেন ভেবেই চলেছে।
আচ্ছা, সে কি আসলেই আমাকে দেখতে পায়নি? নিশ্চয়ই ভুলে গিয়েছে, তার তো আবার বন্ধুর অভাব নেই।
আগের চেয়ে একটু মোটা হয়েছে মনে হচ্ছে। খোঁচাখোঁচা দাঁড়ি রাখার অভ্যাসটা আর গেলো না।
বাহ, জনাব দেখি চশমার ফ্রেমটাও পালটে ফেলেছে। হাতের ঘড়িটাও চেঞ্জ হয়েছে। ভালো তো , আমি আর আমার সবকিছু ভুলে ফেলা হয়েছে খুব সযত্নে তাই না?
একেতো কাঠফাটা রোদ তার উপর আবার রাইফেলস স্কয়ারের সেই বিখ্যাত ট্র্যাফিক জ্যাম, উফ আর ভালো লাগছে না। ইচ্ছে করছে হেঁটেই জিগাতলা চলে যাই।
যাক বাবা, এতক্ষণে সামনের গাড়িগুলো চলতে শুরু করেছে।
রিকশাটা ক্রস করে যাওয়ার সময় আচমকাই বলে উঠলো, এই তোমার ওড়নাটা টেনে ঠিক করে বসো। একটা এক্সিডেন্ট হয়ে যাবে তো।
এমনতো হওয়ার কথা না। আজ এতোটা বছর পর কেউ বললো ওড়না ঠিক করে বসতে। এখনো সে মনে রেখেছে আমার ছোট্ট ছোট্ট ভুলগুলোর কথা ! অথচ পাশে বসা লোকটির সাথে এতোদিন এক ছাদের নিচে থাকার পরও তার একাংশও সে মনে রাখে না।
কেমন যেনো একটা খুচরো ব্যথা বুকে নিয়ে সামনে তাকালাম। কিছু বুঝে উঠার আগেই সে চলে গেলো। আরো একবার হারিয়ে গেলো এই ব্যস্ত শহরে।
'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে -কিছুই কি নেই বাকি?'
একটুকু রইলেম চুপ করে ; তার পর বললেম ,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে' ।
- হঠাৎ দেখাঃ রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×