ওসমানী বিমানবন্দরে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষে আহত ৮ ওসমানী বিমানবন্দরে আধিপত্য নিয়ে
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওসমানী বিমানবন্দরের পার্কিং ইজারা এবং অভ্যন্তরীন দালালীর আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এর মধ্যে রুকন ওরফে মুরগী রোবানকে (২৮) ছুরিকাহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওসমানী বিমানবন্দরে পার্কিং প্লেস দখল নিয়ে ছাত্রলীগের বিধান ও পিযুষ গ্র“পের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিলো। ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর হান্নান ও আসাদ নামের দু’জন পার্কিং প্লেস ইজারা নিয়েছেন। কিন্তু বিমানবন্দরে প্রায় প্রতিদিন ছাত্রলীগের এই দু’গ্র“পের কর্মীরা গাড়ি পার্কিং বাবত টাকা সংগ্রহ করে আসছে। অতি সম্প্রতি ইজারাদার হান্নান-আসাদের পক্ষে যুবলীগ নেতা বিধান কুমার সাহার মদদে একটি গ্র“প পিযুষ কান্তি দে এর গ্র“পকে বিমানবন্দর এলাকা থেকে বিতাড়িত করতে চেষ্টা করে এতে উভয় গ্র“পের কর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসে। এরই সূত্র ধরে গতকাল বিকেলে বিমানবন্দর চত্বর এলাকায় উভয় গ্র“প সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। এর মধ্যে ইজারাদার হান্নানের ছোট ভাই মুরগী রোবান ছুরিকাহত হয়। তাকে আশঙ্কা জনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইজারাদার হান্নান বাদী হয়ে একটি লিখিত এজাহার থানায় দাখিল করেছেন।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন