somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনানিবাসের বাড়ি উদ্ধার করায় সরকারকে মেজর আখতারের অভিনন্দন

১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে গতকাল তিনি এ অভিনন্দন জানান।

বিবৃতিতে মেজর (অব.) আখতারুজ্জামান উল্লেখ করেন, সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। কারণ তিনি বেগম খালেদা জিয়ার কাছ থেকে রাষ্ট্রের মহামূল্যবান সম্পত্তি উদ্ধার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, দুশ্চরিত্রের এরশাদ নিজেকে রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত থেকে মুক্ত রাখার জন্য, নির্বিঘ্নে ক্ষমতা দখল করতে জিয়ার অন্ধভক্তদের উৎকোচের মাধ্যমে বিপথগামী করার পাশাপাশি বেগম খালেদা জিয়ার মন জয় করেন। কিন্তু নিয়তি তাকে (খালেদা জিয়া) এরশাদের দিকেই ধাবিত করে, যখন তিনি ওই মূল্যবান সরকারি সম্পত্তি (সেনানিবাসের বাড়ি) পান।

আলোচিত এই বিএনপি নেতা বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দুই মেয়াদে বেগম জিয়া ছিলেন যথেষ্ট মাত্রায় পারিবারিক ও কায়েমি স্বার্থবাদী। বেগম জিয়ার শাসনামলে যুবসমাজের মধ্যে অতিমাত্রায় উচ্ছৃক্সখলতার উদ্ভব ঘটে, যা দেশে এখনো বিদ্যমান। ক্ষমতা পেয়ে তিনি দেশে পারিবারিক রাজনীতির উন্নতি করেন আর নিয়ন্ত্রণহীন দুর্নীতিকে প্রশ্রয় দেন। বিবৃতিতে মেজর (অব.) আখতারুজ্জামান আরও বলেন, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময় পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি কার্যত প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তার ভাই, বোন, ছেলে, তাদের বন্ধুবান্ধব ও সহযোগী, এমনকি কিছু কর্মচারী ও চাকর এতটাই ক্ষমতাধর হয়ে ওঠেন যে তারা আইনের আওতার বাইরে থেকে যান। দেশকে তিনি তার প্রাইভেট কোম্পানিতে রূপ দেন। এমনকী গণতন্ত্রের প্রতিও তাঁর শ্রদ্ধা ছিল না। তিনি বড়, জ্ঞানী, উচ্চশিক্ষিত, বিদ্বজ্জন, সমাজকর্মী কিংবা নাগরিক কারো প্রতিই সম্মান দেখাননি।

বিবৃতিতে বিএনপির এই নেতা আরও বলেছেন, বেগম জিয়া নিজ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতিও কখনো নূ্যনতম সম্মান দেখাননি। তিনি ভাবতেন, বিএনপি তার নিজস্ব লোকজন দিয়ে গড়া কোম্পানি এবং তিনি ওই কোম্পানিতে যাকে খুশি তাকে নিয়োগ দেবেন। মেজর (অব.) আখতারের অভিযোগ, এ ধরনের ক্ষমতার অপব্যবহার মানব ইতিহাসে কমই আছে।

মেজর (অব.) আখতারের গুরুতর অভিযোগ, সেনাবাহিনীকে খালেদা জিয়া তাঁর ভাইয়ের মাধ্যমে রাজনৈতিকীকরণ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়া এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, অধিকারবঞ্চিতের কষ্টটা কেমন। এখন তিনি কাঁদছেন। মানুষকে জানাচ্ছেন অবর্ণনীয় কষ্টের কথা। দুবারের প্রধানমন্ত্রী হিসেবে তার ভালোই জানা ছিল, কোনো সরকারি সম্পত্তি কেউ কোনো নাগরিককে শুধু ব্যবহারের জন্য দিতে পারে না। তিনি উদারতা দেখিয়ে বাড়িটি আগেই সরকারকে ফিরিয়ে দিয়ে মানুষের মন জয় করতে পারতেন। জাতির সামনে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি কখনোই ভালো পরামর্শ শোনেননি।

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×