স্বপ্ন দেখছে চোখ, শহরটা পেরিয়ে সামনে যে নদী নাম জানা নেই
ওপারে রয়েছে সাজানো হারানো হাজারো সুখ পেতে গিয়েও যা হয়নি পাওয়া।
ওপারে সবার মুখে পরিতৃ্প্ত হাসি খেলা করে অবিরাম,
নেই শব্দ যেন নেই হয়ে গেছে অভিধান হতে।
স্বপ্ত দেখছে চোখ, শীতল হাওয়ায় জুড়িয়ে যাওয়া শরীরে লেপ্টে আছে তোমার শরীর
তোমার নিঃশ্বাসের সাথে ওঠানামারত শরীরে বইছে প্রবল যৌবন ঝড়
শীতলতা মুহুর্তে পালিয়ে কোথায়, নরম গরম ওমে ফুলে ফেপে উঠি আমি
ঝড়ে সঙ্গত হতে চাই, বাকী সব কিছু নাই হয়ে গেছে, পৃথিবী কেবলি তুমিময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


