রাষ্ট্রিয় মোবাইল ফোন অপারেটর টেলিটক। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের ভবিষ্যত সফলতা অনেকাংশেই নির্ভর করছে আমাদের, মানে জনগনের সিদ্ধান্তের উপর। আমরা সবাই যদি টেলিটক ব্যবহার করি অবশ্যই তা হবে দেশপ্রেমের একটা অনন্য উদাহরন।
কি ভাবছেন?
টেলিটক ব্যবহার করতে চান কিন্তু ইচ্ছা থাকলেও করতে পারছেন না কারন আপনার ফোন নম্বরটা বহু জায়গায় ছড়িয়ে গিয়েছে তাই। কোনো চিন্তা নাই আসছে ফেব্রুয়ারী থেকেই ফোন নম্বর পরিবর্তন না করেই থাকছে অপারেটর পরিবর্তনের সুযোগ। আর নতুন সিম কিনতে চাইলে আপনার সিদ্ধান্ত হওয়া উচিত অবশ্যই টেলিটক।
এ কথা সত্য, টেলিটকের সার্ভিসে কিছু সমস্যা আছে। তবে আশার কথা হলো, সরকার আন্তরিকভাবে তা সমাধানে কাজ করে যাচ্ছে (সুত্র: আজকের ডেইলি স্টার প্রত্রিকা)
সমস্যা যতই থাক, আমাদের দেশের কল্যাণে আমাদেরই এগিয়ে আসতে হবে। আসুন সবাই দেশের স্বার্থে টেলিটক ব্যবহার করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




