গ্রিসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে আর্জেন্টিনা। দলনায়ক হিসেবে লিওলেন মেসির অভিষেক জয়ে এই ‘বি’ গ্রুপেরই আরেক দল এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়ার কপাল খুলেছে।
গতরাতে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে ফেবারিট আর্জেন্টিনা তাদের জয়ের ধারা অব্যাহত রাখলো। অন্যদিকে, ‘বি’ গ্রুপের অপর খেলায় নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করায় ২য় রাউন্ডের টিকিট পেয়েছে দক্ষিণ কোরিয়া।
গ্রিসের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা না মেলেনি। প্রথমার্ধের শেষ দিকে মেক্সি রড্রিগ্রেজ ও মেসির শট গ্রিসের গোলকিপার নিপুণ দক্ষতায় বাঁচিয়ে দিলে গোল শূন্য থেকেই মাঠ ছাড়ে মেসি বাহিনী।
দ্বিতীয়ার্ধেও মাঠজুড়ে আর্জেন্টিনা আধিপত্য বিরাজ করলেও গোলের দেখা মিলেছে ৭৭ মিনিটে। ভেরনের কর্নার কিক থেকে বল পেয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার ডেমিচিলস গোল করে আনন্দে ভাসান আর্জেন্টিনা সমর্থকদের।
এরপরও একাধিক সুযোগ আসে কিন্তু কাজে লাগাতে পারেনি হিগুয়েন, তেভেজদের পরিবর্তে খেলতে নামা স্ট্রাইকাররা। শুরু থেকেই অপ্রতিরোধ্য মেসির আক্রমণ ঠেকাতে ব্যস্ত গ্রিস রক্ষণভাগ। তারই ধারাবাহিকতায় ৮৫ মিনিটে মেসির দুর্দান্ত শট গ্রিসে গোলবারে লেগে ফিরে আসলে এ ম্যাচেও গোল বঞ্চিত হন তিনি।
খেলার ৮৮ মিনিটের মাথায় মেসির নেয়া ফিরতি শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় মার্টিন পালেমারো।
‘বি’ গ্রুপের দিনের অপর ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়ার দল হিসেবে ২য় রাউন্ডে টিকে থাকলো দক্ষিণ কোরিয়া।
তবে প্রথম গোল দিয়ে খেলায় এগিয়ে ছিলো নাইজেরিয়া। খেলার ১২ মিনিটে নাইজেরিয়ার পক্ষে কালা উচে গোল করে এগিয়ে নেন দলকে। গোল পরিশোধে মরিয়া দক্ষিণ কোরিয়া সফলতা পায় ৩৮ মিনিটে। সমতাসূচক গোলটি করেন লি জুং সু।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন পার্ক চু ইয়ং। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। খেলার ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়ার পক্ষে ২য় গোল করে সমতায় ফেরান ইয়াকুবু।
২য় রাউন্ডে আর্জন্টিনার মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানারআপ মেক্সিকো। আর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ উরুগুয়ে।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।