ক্লোসা, পোডলস্কি, ওজিল, শোয়েনস্টাইগাররা যখন সারা মাঠ ঘুরে ল্যাপ অব অনার দিচ্ছেন, কোত্থেকে যেন হাজার হাজার লাল-কালো-সোনালি পতাকা এসে ছেয়ে ফেলল গ্যালারি। আসলে এগুলো হঠাৎ করেই আসেনি। জার্মান-সমর্থকদের হাতেই ছিল তাদের গর্বের জাতীয় পতাকা। আসলে সংখ্যায় বেশি থাকা আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকাগুলো তখন লুকিয়ে পড়েছে লজ্জায়। জার্মানির কাছে চার গোলে হারের পর আর্জেন্টিনার লজ্জায় মুখ লুকানোরই তো কথা।
আগের দিন পোর্ট এলিজাবেথের সমুদ্রতীরে বিসর্জন হয়েছে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন। কাল আর্জেন্টিনার তৃতীয় শিরোপার স্বপ্ন ডুবল কেপটাউনের সমুদ্র উপকূলে। দুই লাতিন ফুটবলশক্তির এখন আর রেষারেষি, হানাহানি করার মানে হয় না। শত্রুতা ভুলে গিয়ে তাদের এখন গলায় গলায় বন্ধুত্ব করাই উচিত। গতবারও দুই দল শেষ আট থেকে বিদায় নিয়েছিল। এবারও হলো তা-ই। এবারও দুদলের স্বপ্ন খুন হলো ইউরোপিয়ানদের হাতে। ব্রাজিলের ঘাতক হল্যান্ড, আর্জেন্টিনার সেই জার্মানি। ব্রাজিলের হার ২-১ গোলে। কিন্তু আর্জেন্টিনা গুনে গুনে এক গন্ডা গোল হজম করেছে। মূলত ৪-২-৩-১ ছকে খেলেছে জার্মানি। কখনো কখনো তা হয়ে যাচ্ছিল ৪-৪-১-১। আর আর্জেন্টিনা খেলল সেই পুরোনো ছকেই—৪-২-৩-১।
মাত্রই তিন মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল জার্মানি। ম্যান অব দ্য ম্যাচ বাস্তিয়ান শোয়েনস্টাইগারের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে হেড করে বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি করেছিলেন টমাস মুলার। খেলার তখন সবেই শুরু। তখনই বোঝা যায়নি এত বড় পরাজয় অপেক্ষা করছে আর্জেন্টিনার সামনে। তা ছাড়া শোয়েনস্টাইগার, মুলার, পোডলস্কি আরও গোটা কয়েক হাফ চান্স মিস করলেও আর্জেন্টিনার আক্রমণই ছিল বেশি। মেসি ‘নেই’ ‘নেই’ করে আক্রমণে রসদ জোগাচ্ছিলেন। হিগুয়েইন, তেভেজরাও তাঁদের দাপট দেখিয়ে পূর্বাভাস দিচ্ছিলেন ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয়ার্ধেও তাঁরা শুরু করেছিলেন তেড়েফুঁড়ে। অন্তত ১৫-১৬ মিনিট জার্মান রক্ষণভাগের পরীক্ষা তাঁরা নিয়েছেন। কিন্তু এর পরই কী যেন হয়ে গেল আর্জেন্টিনার। তারা হয়ে গেল টুপ টুপ করে গোল ঝরে পড়া প্রান্তের দল। স্যামি খেদিরা ও শোয়েনস্টাইগার সমন্বয়ে মিরোস্লাভ ক্লোসা
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।