somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্বাপদ

২৭ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্বাপদ



অনেক যখন ছোট ছিলাম, ক্লাস থ্রি বা ফোরে পড়ি, এক বন্ধু আমার সাথে রীতিমত বেঈমানী করেছিল। সে একবার পিটুনির হাত থেকে বাঁচার তাগিদে তার মায়ের কাছে আমাদের সব অভিযানের উপাখ্যান ফাঁস করে দিয়েছিল। অভিযান কিছুই না—প্রতিবেশীদের গাছ থেকে পেয়ারা কিম্বা বড়ই চুরি, ছোট বোনদের খেলার হাড়ি পাতিল ভেঙে রাখা, খুচরো পয়সা চুরি করে লাল-কমলা রঙ দেয়া চালতার আচার খাওয়া, বাড়ির কাজ না করলে স্কুলে বাথরুমে গিয়ে সেই ক্লাস পার করে দেয়া, কারো স্কুলের সাদা শার্টে কালি লাগিয়ে দেয়া দুর্ঘটনার ছলে, অথবা কারো স্কুলড্রেসের পিছনের বেল্টে সন্তর্পণে লম্বা লেজ লাগান যাতে লেখা “আমি গাধা, আমাকে দেখিবা মাত্র হাসুন” ইত্যাদি ইত্যাদি! তার মা আমার মাকে জানানোর ফলশ্রুতিতে উত্তম মধ্যম জুটেছিল বেশ, তাতে আমার ক্ষোভ ছিল না—কিন্তু স্কুলের পরে গৃহবন্দী থাকার যে কালাকানুন জারি হয়েছিল, তাতে আমার কোমল মুক্তিপ্রিয় স্বাধীন মনটি ভেঙ্গে চুর চুর হয়ে গিয়েছিল। :) ;) ;)

বহু-বহু দিন পর সেই বন্ধুর সাথে দেখা। অদ্ভুত ব্যাপার, সে এখনো মনে রেখেছে সেই ঘটনা! কিন্তু ব্যাপারটিকে অদ্ভুত বলছি, তার মনের গহীনে লুকানো স্মৃতিকোঁঠায়, বাল্য সেই স্মৃতি হীরকের মত জ্বলজ্বল করছে বলে নয়; আমাকে মার খেতে হয়েছিল, অনেক হেনস্তা হতে হয়েছিল সেই কথা ভেবে এখনো তার বিমল আনন্দের প্রকাশ দেখে! আমি প্রথমে হাসছিলাম তার সাথে, কিন্তু কিছুক্ষন পর বুঝতে পারলাম, এ তার রসিকতা নয়, বরং ছদ্মবেশী জিঘাংসার প্রকাশ। খুব হতবাক হয়ে গেলাম। অতীতে ফিরে যেতে পারলে এই ছড়াটা তাকে লিখে দিতাম। সে তো সম্ভব নয়! আরো অবাক কান্ড কি জানেন, এমন শ্বাপদ বন্ধু বড়বেলাতেও কম নেই আশে পাশে---সুযোগ পেলেই আক্রমন করবে, ছোবল দিবে—লুকিয়ে আছে ছায়ার মত খুবই কাছে--

ছড়িয়ে রাঙা ফুলেল হাসি, বলে ও নিত্য আসি
গুণমুগ্ধ ভক্ত আমি, কত-ই তোমায় ভালবাসি।

মনে মনে মুচকি হেসে, কাজ ফুরালে দিনের শেষে
কৃতঘ্নতার ধ্বজা তুমি উড়িয়ে দেবে বিনা ক্লেশে

শাঠ্য, মিথ্যার বেসাতি সব বুঝে গেছি আজ আমি
মিত্র নও শত্রুও নও, হিংস্র শ্বাপদ এই তুমি

তোমার মত বন্ধুরূপী শ্বাপদ আর আপদ বালাই
শতহস্ত দূরে থাকি, দেখামাত্র ছুটে পালাই

X((X((X((X((X((X((
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×