somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রেরণাকে খুঁজে বেড়াই......................

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অধ্যবসায়, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, ইচ্ছা থাকিলে উপায় হয় এই ধরনের অনেক ছোট ছোট কথার ভাবসম্প্রসারণ –রচনা লিখে-বলে-শুনে বড় হয়েছি।

আমরা প্রায় সফল বড় ভাই বোনদের, সহপাঠিদের ইচ্ছা-লক্ষ্য-পরিশ্রম-অধ্যবসায়ের কথা শুনি। ফেসুবকে, পত্রিকার বিশেষ সংখ্যায় তাদের নিয়ে লেখা বের হয়, পড়তে ভালো লাগে। ভাবি কেমনে পারে তারা!! আমরা কেন তাদের মত হতে পারি না।

সফলদের গল্প সবাই শুনতে-বলতে-লিখতে পচ্ছন্দ করে, ভালোবাসে। কেউ কেউ আবার সফলদের ফ্যান হয়ে যায়, এমন ফ্যান হয় শীত বর্ষা গ্রীষ্ম কিছুই মানে না সারাদিন বাতাস দিতেই থাকে।

ব্যর্থদের কথা কেউ শুনে না। কেউ শুনে না তাদের হেরে যাওয়ার গল্প। “অজুহাত” শব্দটি প্রয়োগ করে ঘায়েল করা হয়।কাউকে ভুল করা থেকে বিরত থাকতে বললে , তাকে চরমভাবে অপমান করা হয়।

অধ্যবসায় রচনা টি পড়তে বা বলতে গিয়ে রবার্ট ব্রুসের উদাহরণ অসংখ্য বার দিয়েছি।
অনেকেই রবার্ট ব্রুসের অধ্যাবসায়ের কথা বলে, কিন্তু মাকড়সার দেওয়া অনুপ্রেরণার কথা খুব কম জন বলে।

হ্যা অনুপ্রেরণা বা জিদ।
মানুষের সফলতার পেছনে অনুপ্রেরণা বা জিদই আসল।
অনুপ্রেরণা সবসময় মানুষ পায় না বা জিদ সবসময় মানুষের মাঝে আসে না।
মানুষ জানে সে যদি অধ্যবসায় ইচ্ছার সাথে কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবে।
কিন্তু কেন সে করে না?

একমাত্র কারণ তার ভিতরে অনুপ্রেরণার অভাব বা জিদের অভাব। অনুপ্রেরণা না থাকলে কিছুই করতে ইচ্ছা করে না। অলসতা মনের ভিতরে বাসা বাঁধে।
একদিন ক্লাশের এক সুন্দরী মেয়ে আমাকে হঠাৎ করে বললো, আমার কাছে ম্যাথ বুঝে নিবে। সে নাকি স্যারের বুঝানোটা বুঝে না। আমি তো আনন্দে আত্নহারা। বাসায় গিয়ে বসে গেলাম ম্যাথের সমাধান করতে। রাতদিন এক করে বার বার ম্যাথ করে নিজে বুঝলাম।তিনদিন পর খেয়াল করলাম ম্যাথ প্রায় শেষ করে ফেলেছি।
এখন প্রশ্ন কেন আমি এত পরিশ্রম করলাম। কারণ ঐ সুন্দরী আমার অনুপ্রেরণা ছিলো, তার কথা আমার কাছে অনুপ্রেরণা ছিলো।
মানুষ যখন অনুপ্রেরণা খুঁজে পায় বা তার মাঝে জিদ চেপে বসে, তখন সে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলে। তখন নিজের ভিতরে ইচ্ছা-অধ্যবসায়-পরিশ্রম এগুলো এমনিতেই চলে আসে। অনুপ্রেরণা বা জিদ মানুষের মানসিক শক্তিকে নতুন উদ্যোমে জাগ্রত করে।

জ্ঞান দিয়ে মানুষকে পরিশ্রমী, অধ্যবসায়ী করা যায় না, বরং সে অপমানিত বোধ করে, একধরনের হিনমন্যতায় ভুগে।
আমরা মানুষকে জ্ঞান দিই নিজেকে তার সামনে বড় জাহির করার জন্য।
অনুপ্রেরণা দিই তাকে সাহায্য করার জন্য।

মানুষ অনুপ্রেরণা খুঁজে। আর খুঁজে পাওয়া অনুপ্রেরণা দিয়ে জয় করে নেয় পৃথিবী।

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×