somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএনজি কথন

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“এই সিএনজিওয়ালা ভাই, যাবেন?”
“হ যামু।কই যাইবেন?”
“এয়ারপোর্ট।”
“চলেন”
“ভাড়া কত?”
“আরে, স্যার মিটারে যা আসবো তাই দিবেন।”

উপরের কথোপকথনগুলো কাল্পনিক। একটু আগে ছোট ভাইকে ফার্মগেট থেকে এয়ারপোর্ট পাঠাতে গিয়ে যখন সিএনজি ঠিক করতে গেলাম তখন মাখার মধ্যে এই কাল্পনিক কথোপকথন চলছিল। ওর ট্রেন ছাড়বে রাত ১১টার দিকে আর আমরা তখন ফার্মগেটে একটার পর একটা সিএনজি, ক্যাব খুজছি কারন সময় হাতে মাত্র ১ ঘন্টা। কমপক্ষে ৩০ টা সিএনজি দেখা হলো তারা কেউই এয়ারপোর্ট যাবে না। এরকম পরিস্থিতিতে যারা পড়েছেন তারাই বুঝবেন যে কেমন লাগে। অনেক পর যখন প্রায় হতাশ তখন একজন সিএনজি ওয়ালা আমাদের আশার আলো দেখালেন একটু, তিনি এয়ারপোর্ট যাবেন। কিন্তু তিনি যাওয়ার জন্য দাবি করলেন ২০০টাকা। ফার্মগেট আনন্দ ছন্দ সিনেমা হল থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০০টাকা ভাড়া কিভাবে হয় আমার বোধগম্য হলো না। ইচ্ছে করছিলো সিএনজি থেকে নামিয়ে কতক্ষন পিটাই সিএনজি ওয়ালাকে। কিন্তু ইচ্ছা পূর্ন করা আমাদের মতো সাধারন মানুষের পক্ষে এত সহজ নয়। সবশেষে ওকে ৩টা বিরাট ব্যাগ সহ উঠিয়ে দিলাম এয়ারপোর্টগামী ৩নং লোকাল বাসে। রুমে এসে মনে হলো ব্লগার ভাইবোনদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তাই লিখতে বসে গেলাম।
আমরা কি ওদের কবল থেকে কখনোই মুক্ত হতে পারবো না?
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×