প্রথম আলো আয়োজিত ভাষা প্রতিযোগে যখন জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিলাম, তখন থেকেই বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উপর মায়া পড়ে গেছে। সেই থেকে শুরু বাংলা সাহিত্য-চর্চার। মায়া পড়ে গেছে বলেই এখন জানি ৫২ এর ভাষা আন্দোলনের গুরুত্ত। সেই ভাষাশহিদ ভাইদের আত্মত্যাগ জাতি কখনই শোধ করতে পারবে না। সেই আন্দোলনে দেশের তরুণরাই ছিল অগ্রজ।
আমি একাত্তরের কথা বলবো না। কারণ সেই সময়ের মুক্তি সেনাদের অবদান তুলে ধরার যোগ্যতা আমার নেই।
তবে দেশে এখন যে গণজোয়ার চলছে তাতে আমি নির্দ্বিধায় বলতে পারি ঠিক এই মুহূর্তে যদি তৃতীয় বিশ্বযুদ্ধও হয়, সমগ্র পৃথিবীও আমাদের সাথে পারবে না। শিশু থেকে বৃদ্ধ সবাই যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি নিশ্চিত পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বাঙ্গালির ঐকে তাঁরা চোখে ধুন্ধুমার দেখছে আমি বাজি ধরে বলতে পারি।
থাক সে কথা। যে প্রাণের দাবি উঠেছে, আমি নিশ্চিত, সে দাবি না মেটা পর্যন্ত সকল সাহসী যোদ্ধা আন্দোলন চালিয়ে যাবে। অসুস্থ বিধায় শারীরিকভাবে আন্দোলনে যোগ দিতে পারছি না। কিন্তু মনটা সবসময় আন্দোলনে পড়ে আছে। আমি জানি, আমাদের নির্ভীক সৈনিকেরা অবশ্যই সফল হবে। চ্যালেঞ্জ ইট!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



