somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষার প্রহর গুনছি, আবার সেই মোহময় সময়ের জন্য।

০২ রা জুন, ২০১৩ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে আজ দারুণ লাগছে। আবারও তোমায় প্রপোজ করতে ইচ্ছে করছে।
তাই নাকি? সূর্য আজ কোনদিকে উঠেছে? মুখ টিপে হেসে বলে শশী।
ঢের হয়েছে বলাবলি। নাও। এখন নুডলস খাও তো।

কাঁটা চামচে শশী আমায় তুলে তুলে নুডলস খাওয়ায়। একদিন বলেছিলাম তাঁকে যে আমার নুডলস অনেক পছন্দের। সেই থেকে শুরু। এরপর হাজার ব্যস্ততার মাঝেও আমার জন্য নুডলস রান্না করতে ভুলে না সে। আর তার হাতের নুডলস খেতে খেতে এমন অভ্যাস আমার হয়ে গেছে যে ওর হাতের নুডলস ছাড়া আর কোনো নুডলস ই আমার ভালো লাগে না। সত্যি বলতে কী আমার মনে হয় ওই পৃথিবীর সবচেয়ে চমৎকার নুডলস রান্না করতে পারে।

ঝাল ঠিক আছে তো? প্রতিদিনকার অভ্যাসমতো এ কথা ওর বলা চাই ই চাই। আমি অবশ্য একটু ঝাল বেশি খাই কী না। ও ঠিক বিপরীত। ঝাল মোটেও সহ্য করতে পারে না। আমি বলি হ্যাঁ ঝাল ঠিক আছে। ওর মুখে স্বস্তির ছাপ পড়ে। ঝাল না হলে ওর কাছে পৃথিবীটা নাকি অর্থশূন্য মনে হয়।

আর তাই মাঝে মাঝে এত ঝাল দেয় , খেলে আমার যেন জিহ্বা পুড়ে যায়। আর সেদিনই মনে হয় ও সবথেকে খুশি হয়।
ইয়েস, আমি পেরেছি তোমাকে ঝাল লাগাতে। ইয়েস। আহা কী উচ্ছল হাসি। ও হাসির জন্য আমার জিহ্বা বারবার পোড়াতেও এক পায়ে খাড়া আমি।

এই খাওয়ার সময়টুকুতেই কত যে রোমান্টিক কথা বলা হয়ে যায়। তোমার দুলটা আজ চমৎকার লাগছে। ও চোখে আর কাজল পরো না। নজর লাগবে। ওই নাক বোঁচা, বেশি কথা না বলে খা তো। খেয়ে আমায় উদ্ধার কর।

ছোট ছোট অনেক স্মৃতিই মাঝে মাঝে ভীষণ মিস করি। ইদানিং তোমার হাতের নুডলস ও অনেক মিস করি আমি। আর মিস করি তোমার সেই খুশি ভরা মুখ। প্রতিটা ইয়েস বলার সাথে সাথে আমিও যে অনেক খুশি হই। তোমার ওই হাসিভরা মুখটা যে ভীষণ মিস করি।

অপেক্ষার প্রহর গুনছি, আবার সেই মোহময় সময়ের জন্য।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

×