somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন

০৩ রা জুন, ২০১৩ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ বলে অন্যায়ের প্রতিবাদ করো। কিন্তু সব অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করা ঠিক মনে হয় না।

আজ থেকে ঠিক ১০ বছর আগের কথা। আমি তখন ক্লাস সিক্সে। আমার পাড়াতো বন্ধুরা সবাই লেখাপড়া ছেড়ে দিয়ে ব্যবসায় লেগে গেলো। বলা হয়ে থাকে জুম্মাপাড়া ব্যবসায়ীদের এলাকা। যাইহোক, ওই সময়েই আমার সব বন্ধু সিগারেট ধরে ফেলেছে। লুকিয়ে লুকিয়ে সবাই সিগারেট খায়।

তো একদিন আমার এক বন্ধু আমার সামনে পাড়ার বড় ভাইয়ের হাতে ধরা খেতে ধরল। আমার বন্ধুটি সিগারেট লুকিয়ে ফেলেছিল। তো বড় ভাই করলো কী! সামনে এসে এক চড় মেরে দিল।

পরদিন থেকে আমার ওই বন্ধুটি ওই ভাইয়ের সামনে অন্যরকম স্টাইললে সিগারেট খেয়ে মুখের সামনে ধোঁয়া ছেড়ে দিল। এরপর থেকে ও আমাদের এলাকার শ্রেষ্ঠ খোর হয়ে গেলো। এখন অবশ্য বিয়ে করে সংসার করছে। চিন্তা করা যায়, দশ বছর আগে এইরকম কাণ্ড করেছে সে।

আজ ঠিক ১০ বছর পর। যাকে জন্ম হতে দেখেছি, আমার সামনে গাঁজার পুরিয়া হাতে ধরা পড়েছে।
অবশ্য এলাকায় আমার একটা আলাদা সম্মান আছে। আমি বিশ্বাস করি এলাকার কেউ অন্তত আমার সামনে সিগারেট খাবে না।

তো যথারীতি সে পুড়িয়া লুকিয়ে ফেলল। একজন সচেতন নাগরিক হিসেবে আমার কি তাঁকে মানা করা উচিত ছিল না? কিন্তু আমি এটা না করে দেখেও না দেখার ভান করে অখান থেকে চলে এসেছি।

আমি জানি, আমি এরকম করলে হয়তো আগের ঘটনাটার পুনরাবৃত্তি ঘটতে পারে।

আমি এই জন্য মনে করি, সব অবস্থায় অন্যায়ের প্রতিবাদ করা উচিত না।

আপনি এদের বুঝিয়ে কোনো লাভ পাবেন না।

তো সমাজ কই যাবে? এই অবস্থা কেন সমাজের?

হ্যাঁ। এতে দোষ আমাদেরই। আমরাই এই কালচার শুরু করেছি
।
এর শেষ কোথায়?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

কাঁটাচামচ বিতর্ক....

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

কাঁটাচামচ বিতর্ক....

বাঙালির একদল তথাকথিত ভদ্রলোকের এখন মহাসংকট! তারেক সাহেব কাঁটাচামচ কোন হাতে ধরেছেন, ছুরি কোন হাতে রেখেছেন- তা নিয়েই জাতীয় চরিত্রের ময়নাতদন্ত চলছে! যারা সমালোচনায় নেতৃত্ব দিচ্ছে- তাদের কয়েকজন দুস্ত... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

=মন কথনিকা-৬৩৮৯-৯০=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫৫

মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×