somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুগ্ধ-শিরিন

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুগ্ধ আর শিরিনের সাথে আমার পরিচয় প্রায় আড়াই বছর আগে উত্তরার ১১ নাম্বার সেক্টরের সপ্নের সামনের চায়ের দোকানে।
আমি চায়ের স্টলের সামনে দাড়িয়ে এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। মিনিট দুয়েক আগেই বৃষ্টি থেমেছে তাই যানজট একদমই নেই। নতুন কেনা ডিএসএলআরে চোখ রেখে এমনিতেই ক্লিক করে যাচ্ছি হঠাৎ খুব কাছেই বসে থাকা এই দুজনের দিকে চোখ গেল।

মেরুন রংয়ের টিশার্ট পড়া পরিপাটি করে আচড়ানো চুলের ছেলেটির চুল বেয়ে পানি পড়ছে কাঁধে। পাশে বসা মেয়েটি লাল সেলোয়ার কামিজের উপর কালো শার্ট জড়িয়ে গুটিসুটি মেরে দুইহাতে চায়ের কাপ নিয়ে বসে আছে। তার মুখ হাসি হাসি। ছেলেটি সেই চায়ে বিস্কিট ডুবিয়ে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে।

আমি এই মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরা বন্দি করলাম।

দুজনার মধ্যে কি কথা হয় সেটা শোনার আগ্রহে আরেকটু কাছ ঘেঁষে দাঁড়ালাম। মেয়েটি চোখ বড় করে প্রাইমারি স্কুলের টিচারের মত কি জন্য জানি ছেলেটিকে কিছু একটা করতে বারন করছে আর ছেলেটি বার বার এক হাতে বিস্কিট আর এক হাতে কানে ধরে বায়না করছে কাজটা করার জন্য। ২-৩ মিনিট পর পারমিশান বোধহয় পাওয়া গেল। ছেলের খুশি ধরেনা। মেয়ের চোখে মুখে রাজ্যের মেকি বিরক্তি।

এই মামা একটা মার্লবোরো দেন তো।

দোকানদার মামা সিগারেটের প্যাকেট খুলতেই ছেলেটা হাত বাড়িয়ে সেটা নিয়ে নিল।
মুখে দিয়ে আগুন জ্বেলে উদাসীন ভঙ্গিতে সিগারেট টানতে লাগলো সে। মেয়েটি এখন নিজে নিজেই চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে। চায়ের পরিমান তলানিতে ঠেকেছে মেয়েটি তবু একটার পর একটা বিস্কিট কাপে দিয়ে আবার মুখে পুরে দিচ্ছে। বিস্কিট খাওয়া থামিয়ে সে এবার ছেলেটির দিকে ফিরল-

এই শোন...
হু?
হু কি? কত দিন বলেছি না হু বলবানা? সিগারেট খাবা খাও কিন্তু আমার কাছে বসে খাওয়া চলবে না। উঠে যেয়ে দূর দাঁড়িয়ে খাও।
উহু, আমার পায়ে ব্যাথা। দাড়াতে পারবোনা।
পায়ে ব্যাথা ট্যাথা বুঝিনা, সরো এখান থেকে।
বললাম তো পায়ে ব্যাথা...
জাননা আমার সিগারেটের গন্ধ সহ্য হয়না?

মেয়েটির মুখে সেই মেকি বিরক্তি। ছেলেটি কিছু না বলে সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দিল। হাসি হাসি মুখ করে মেয়েটির দিকে তাকিয়ে বললো- "এবার খুশি?"

এবার মেয়েটি সত্যি খুব বিরক্ত। খাবেইনা যখন তাহলে টাকা নষ্ট করলে কেন শুনি?
নষ্ট করতে ইচ্ছে করছিল না। কিন্তু তোমার পাশ থেকেও উঠে যেতে ইচ্ছা করছিল না। তাই ফেলে দিলাম। একটা সিগারেটই তো।


চলবে..........







https://www.facebook.com/aerorayhan
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×