মাঝে মাঝে মনে হয় আমি যেনো ব্যবহার করার একটা টিশ্যু,সবার দুঃখে নিজেকে আমি এগিয়ে দেই,কান্না মুছে দেই অপার মমতায়...
কিন্তু সময় শেষে কান্না ভুলে গেলে,ভুলে যায় আমাকেও,ছুড়ে ফেলে দেয় দূরে
কিন্তু কেউ ই বুঝতে পারেন,জানতে পারেনা যে আমি প্রতি মুহুর্তেই নিজেকে করি নতুন,নতুন শুকনো টিস্যুর মতো,যেনো আমি পরে আবার কখনও তার কান্নাকে মুছে দিতে পারি সযত্নে.........
কিন্তু হায় বোকা মানুষ তুমি বুঝতে পারোনা,চিন্তে পারোনা এই আমাকে, জানতে পারোনা কখনই এই আমাকে......
আর জানতে পারোনা কখনই তোমার কষ্টের কান্না গুলো আমি নিজের মধ্যে গোপনে লালিত করি জীবনভর,কারন তোমার কান্নার মধ্যেই যে লুকিয়ে আছে আমার কান্না............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



