somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত প্রানের জীবন্ত কিছু অনুভূতি....

১৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন আজ কেমন যেনো অনেকটা শান্ত,নিশ্চুপ!!কোথায় যেনো কিসের একটা শুন্যতার অনুভূতি!!

কেমন আছো তুমি? খুব জানতে ইচ্ছে করে!খুব!একা থাকার জীবনে হঠাৎ তোমার পদচারনায় জীবন হয়ে উঠেছিল আমার এক অপার্থিব সুখের রঙ্গে রঙ্গিন!তোমার শাসন তোমার দেখভালো,তোমার কথা আমার জীবনটাকে নতুন এক ছকে বেধে দিয়েছিলো,আমি হয়েছিলাম তখন পূর্ণ!হয়তো তোমার চাওয়া পাওয়া,তোমার ইচ্ছাগুলোকে তোমার মত করে সাজিয়ে দিতে পারিনি,আমার অবুঝ ছেলেমানুষীতে তোমার মন হয়েছিলো বিরক্ত!বিশ্বাস করো বুঝিনি আমি!বুঝবো কি করে?চেয়েছিলাম তো তুমি ই সাজিয়ে দাও সবকিছু,তোমার মতো করে গড়ে নিবে অবুঝ বোকা আমাকে!কিন্তু এখানে যে তুমি এতো অলস ছিলে নির্লিপ্ত ঘুনাক্ষরেও টের পাইনি!হয়তো চেয়েছিলে তোমার চাওয়ার মত একজন পরিপুর্ন মানুষ!আমি আমার ভুলগুলো ও বুঝতে পারিনি!ফলশ্রুতিতে একটা সময় নিজের মত করেই আমাকে শুন্য একা ফেলে রেখে চলে গেলে তোমার পথে! এক্টাবারের জন্যিও বুঝি মনে আসেনি,তোমায় ছাড়া এই বোকা অবুঝটা কিভাবে থাকবে?!

কতবার ভেবেছি তোমাকে ভুলে যাবো,সপ্ন ভেবে উড়িয়ে দেবো পুরনো সে সময় গুলকে!কিন্তু চাইলেই কি আর পারা যায়?কত জীবন্ত ছিলো সে সময় গুলো,সে মুহুর্ত গুলো,সে অনুভূতি গুলো,চাইলেই কি এতো সহজে এসব মুছে ফেলা যায়?ভুলে ফেলা যায়?কক্ষনো না!কোনো দিন না!কারন সে জীবন্ত সময়টা যে জীবনের ই একটা অংশ!আজো সে সময়গুলো নীরব নিশ্বাস ফেলে আমার মাঝে!তুমি কি সে জীবন্ত সময়টার দীর্ঘ নিশ্বাস টের পাও?পাওনা মনে হয়,পেলে কি আর এভাবে নির্বাক থাকো!

মাঝে মাঝে মনে হয় এ জীবনের নিয়তি হয়তো এটাই,তখন কিছু করার ভাবার না পেয়ে,নিশ্চুপ প্রচন্ড নীরব ব্যাথায় অনুভূতি শুন্য হয়ে পড়ে থাকি!কখনো কখনো যখন খুব অস্থির উতলা হয়ে যাই,ইতিউতি করে খুঁজি তোমাকে,আশেপাশে হাতড়ে খুঁজে বেড়াই তোমাকে!না পেয়ে আরো অস্থির হয়ে যাই!আমার অস্থিরতা যে কোনো কিছুতেই কাটতে চায়না!কখনো কখনো না পেরে খুব জেদি হয়ে যাই,এক্টু যদি তোমাকে পাই!আমার সময়গুলো যে থমকে আছে তুমিশুন্যতায়!তোমায় পেয়ে আমার সময়গুলো যদি একটু পথ এগিয়ে যায়!

মাঝে মাঝে পথভুলে কখনো কখনো যেনো তোমার দেখা পেয়ে যাওয়া,তোমায় কাছে থেকে একটুখানি দেখা,আমার পুরনো জীবন্ত সময়গুলো একটু স্বাভাবিক নিশ্বাসে ফিরে যাওয়া!কিন্তু হঠাৎ ঝড়ের মত করেই আসো তুমি আবার হঠাৎ আবার তোমার মত করে চলে যাও!রেখে যাও পেছনে অর্ধমৃত এই আমাকে!

এখন সে নিস্ব রিক্ত একা পথ গুলো চলতে বড়ই ভয়,তোমাকে খুব করে খুঁজি মনে মনে!খুব ইচ্ছা করে তোমাকে একটুখানি কাছে পেতে!তুমি কেমন আছো জানতে!কিন্তু অনেক খোজাখুজির পর ও যখন তোমার দেখা আর পাইনা,তখন সমগ্র অনুভূতি গুলো ভোঁতা হয়ে আসে,নিরবে চোখ বেয়ে নেমে আসে অভিমানের কান্না!

এখন মাঝে মাঝে অনুভূতি গুলো খুব তীব্র হয়ে অঠে,শুন্যতা টা খুব জ্বালায় আমাকে!আমি একদম ই আর সইতে পারিনা!মনে মনে ডাকি তোমাকে,ভাবি এক্টু যদি শুনতে পাও সে ডাক,এক্টু যদি ফিরে তাকাও এ আমার দিকে!এক্টুখানি চেয়ে যদি হেসে দাও!আমি তখনি পরিপুর্ন হয়ে যেতাম!নাহ তোমার ফিরে দেখা হয়না!তুমি আমার ডাক কে উপেক্ষা করে চলতে থাকো তোমার মতো করে!কি নিষ্ঠুর তুমি!তোমার ওই পাথর মনে আমার এ নিরব কষ্টগুলো কি একটু ও নাড়া দেয়না??

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×