somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উত্তাল পাকিস্তানে নাটকীয় মোড়

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাকিস্তানে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে। এরই মাঝে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ওদিকে জাতীয় পরিষদ থেকে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সদস্যরা জাতীয় পরিষদ থেকে গণপদত্যাগ করেছেন আগেই। এ বিষয়ে জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বলেছেন, তড়িঘড়ি করে এ পদত্যাগপত্র গ্রহণ করা যাবে না। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মধ্যে সাক্ষাৎ হলেও, নওয়াজকে জারদারি সমর্থন দিলেও আন্দোলনের কোন হেরফের হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইমরান খান। তিনি গতকাল সমর্থকদের বলেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমি মাঠে থাকবো। তবে আন্দোলনে থাকা পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)’র প্রধান তাহিরুল কাদরি তার দাবি তুলে ধরেছেন। সুপ্রিম কোর্টের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, সংবিধান মেনে চলবেন তিনি। দীর্ঘদিন পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হয় প্রায় দেড় বছর আগে। সে সরকারের নেতৃত্বে রয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রধান নওয়াজ শরিফ। কিন্তু ইমরান খান ও তাহিরুল কাদরির দাবি, ওই নির্বাচন ছিল কারচুপির। ফলে নওয়াজ শরিফ কারচুপির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। এ জন্য তারা দাবি করছেন, নওয়াজ শরিফকে পদত্যাগ করতে হবে। এ দাবিতে ইমরান খান ও তাহিরুল কাদরির প্রায় ৩০ হাজার সমর্থক স্পর্শকাতর রেড জোনে অবস্থান করছেন। এ এলাকায় পাকিস্তানের পার্লামেন্ট, প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও কূটনৈতিক মিশনগুলো। ওই এলাকার স্বাভাবিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র মুখ খুলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বলেছেন, তারা পাকিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে অসাংবিধানিক পন্থাকে সমর্থন দেবেন না। পাকিস্তানের সেনাবাহিনীও সঙ্কট উত্তরণের জন্য সরকার ও বিরোধীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। কিন্তু ইমরান খান কারও কথায় কান দিচ্ছেন না। তার এক দাবি, পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। এমন পরিস্থিতিতে গতকাল করাচি থেকে লাহোর পৌঁছে রাইউইন্ডে প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে মিলিত হন। দু’ নেতা এ সময় রাজনীতি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিয়ে আলোচনা করেন। ওই ভোজে জারদারিকে সবজির বিভিন্ন প্রকার আইটেম, বিরিয়ানি ও কোরমা দিয়ে আপ্যায়ন করা হয়। পরে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি সমর্থন প্রকাশ করেন। তাদের সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ইশহাক দার বলেন, প্রধানমন্ত্রী ও জারদারি একমত হয়েছেন যে, সংবিধানের আওতায় যে কোন পদক্ষেপ নেয়া উচিত। দেশে সংবিধান ও গণতন্ত্র সবার উপরে তুলে ধরতে প্রধানমন্ত্রী নওয়াজকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন জারদারি। এখানেই শেষ নয়, এদিন পাকিস্তানের জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হকের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। আলোচনা করেন দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে। এখন যে সঙ্কট চলছে তার একটি সমাধান বের করার ব্যাপারে দু’নেতা একমত হন। পরে তার সাক্ষাৎ করার কথা পিএমএল-কিউ এর নেতা চৌধুরী সুজ্জাত হোসেন ও পারভেজ এলাহির সঙ্গে। ওদিকে পিটিআই’র এমপিদের পদত্যাগের ব্যাপারে স্পিকার সরদার আয়াজ সাদিক বলেন, প্রথমে আমি পিটিআই দলের প্রতিজন এমপিকে ফোন করবো। তাদের কাছে নিশ্চিত হবো যে, তারা ইচ্ছাকৃত পদত্যাগ করেছেন কিনা। তাদেরকে ফোন করা হবে এবং বলা হবে পদত্যাগ নিশ্চিত করতে একটি ডিক্লারেশনে স্বাক্ষর করতে। তারা যখন ওই ডিক্লারেশনে স্বাক্ষর করবেন তখনই পদত্যাগপত্র গৃহীত হবে। এ পদ্ধতি সম্পন্ন হতে দু’ সপ্তাহের মতো সময় লাগতে পারে। ওদিকে তাহিরুল কাদরির পিএটি সুপ্রিম কোর্টের কাছে নয় দফা দাবি দিয়েছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ স্বচ্ছ প্রক্রিয়ায় হতে হবে। পিএটির আশঙ্কা রাষ্ট্রীয় যেসব সম্পত্তি বেসরকারি খাতে দেয়া হচ্ছে তা ভাগ-বাটোয়ারা হচ্ছে দেশের শাসক ও তাদের মিত্রদের মধ্যে। পিএটির দাবি, নিয়োগ হতে হবে স্বতন্ত্রভাবে ও বিচার বিভাগীয় অনুমোদনের মাধ্যমে। কিন্তু সরকার তা মানছে না। সরকার সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং অনুচ্ছেদ ৯ থেকে ৩৮ সহ বহু অনুচ্ছেদ লঙ্ঘন করছে। সরকার নাগরিকদের রক্ষা ও তাদের অধিকার রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। উৎসঃ মানবজমিন
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×