somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার শাবি ছাত্রলীগ সভাপতির খোলা চিঠি-

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অনাকাঙ্খিত ঘটনার জেরে এবার 'খোলা চিঠি' লিখলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ।এবার শাবি ছাত্রলীগ সভাপতির খোলা চিঠি
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো খোলা চিঠিতে তিনি শাবিতে ২০ নভেম্বরের ঘটনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা ও সিলেট মহানগর আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করেছেন।

একই ইস্যুতে আগে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে 'চ্যালেঞ্জ' করেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরও উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্রলীগ বনাম আওয়ামী লীগ ঠাণ্ডা লড়াই শুরু হওয়ায় দলের তৃণমূল পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত রোববার প্রথমে নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ সভাপতি দাবিদার হুসাইন মোহাম্মদ সাগর প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে 'কারও মুখের দিকে না তাকিয়ে' প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর মধ্যে শাবিতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন হুসাইন মোহাম্মদ সাগরসহ দু'জনকে আজ মঙ্গলবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

খোলা চিঠিতে শাবি ছাত্রলীগ সভাপতি আওয়ামী লীগ নেতাদের নাম উল্লেখ না করলেও সমকালের প্রশ্নের জবাবে বলেন, সিলেটের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তো একজনই আছেন। আমার তো নাম বলার প্রয়োজন নেই। আর মহানগরের নেতা কে, তাও তো আপনারা জানেন।
খোলা চিঠিতে সঞ্জীবন চক্রবর্তী আওয়ামী লীগের নেতাদের দায়ী করে লিখেছেন, ওই নেতাদের প্রত্যক্ষ মদদেই উত্তম ও অঞ্জন গং সন্ত্রাসীরা সেদিন তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আর তাদের গুলিতেই সেদিন এক বহিরাগত সন্ত্রাসী নিহত হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংঘর্ষে নিহত সুমন চন্দ্র দাসের নিজস্ব আইডিতে তাকে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় থাকার ছবি দেখা গেছে। পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরীর সঙ্গেও নিহত সুমনের ছবি রয়েছে।
খোলা চিঠিতে সঞ্জীবন চক্রবর্তী লিখেছেন, আওয়ামী লীগের এই মহলটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঠিকাদারি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের ওপর প্রভাব বিস্তর করার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান কমিটিকে দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল না হওয়ার আশঙ্কায় আওয়ামী লীগের এই মহলটি বর্তমান কমিটিকে অচল করার জন্য নানা ধরনের অপকৌশল করে চলছে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা উত্তম দাস হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়া সত্ত্বেও মহানগর আওয়ামী লীগের নেতার প্রত্যক্ষ সহযোগিতায় পুলিশ আইনগত ব্যবস্থা নিতে নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করেন তিনি।


সুত্রঃ সমকাল
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×