somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লেড দিয়ে পেট কেটে সিজারিয়ান অপারেশন’র পর নবজাতক ও প্রসূতি দুজনেরই মর্মান্তিক মৃত্যু

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার আদম আলী, নরসিংদী থেকে : অবিশ্বাস্য হলেও সত্য যে, মা ও শিশু চিকিৎসায় বিজ্ঞানের চরম উৎকর্ষতা তথা সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে দেশ-বিদেশে উন্নত প্রযুক্তির অবাধ ছড়াছড়ির যুগে নরসিংদীতে গর্ভবতী মায়ের অপারেশনে এক মধ্যযুগীয় বর্বর ঘটনা সংঘটিত হয়েছে। তুহিন সরকার নামে এক ভুয়া ডাক্তার বিনা এ্যানেস্থেসিয়ায় ব্লেড দিয়ে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে নবজাতক সন্তানসহ ফাহিমা রনি (২০) নামে এক প্রসূতির জীবন খেলা সাঙ্গ করে দিয়েছে। ধ্বংস করে দিয়েছে একটি সাজানো সংসার। আর এ ঘটনার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে হতভাগী ফাহিমা রনি’র ছোট ভাই ফখরুল ইসলাম ও তার আত্মীয়-স্বজনরা। গত ১২ জুলাই নরসিংদী সদর উপজেলার ভাটপাড়ায় স্থাপিত ওয়েলকাম প্রাইভেট হাসপাতাল নামে একটি সনদবিহীন প্রাইভেট ক্লিনিকে এই বর্বরোচিত কা-টি সংঘটিত হয়েছে। পুলিশ ভুয়া ডাক্তার তুহিনকে গ্রেফতার করছে না, নরসিংদীর স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে কোন পদক্ষেপও গ্রহণ করছে না।
গতকাল সোমবার ফাহিমা রনি’র আত্মীয়-স্বজন নরসিংদী প্রেসক্লাবে গিয়ে এই হৃদয় বিদারক কাহিনী বর্ণনা করেছে। তারা সাংবাদিকদেরকে জানিয়েছে, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার বরাইদ গ্রামের কামরুল হায়দারের কন্যা ফাহিমা রনি’র সাথে লক্ষ্মীপুর জেলার উত্তর জয়পুর গ্রামের আবুল কাসেমের পুত্র আবু সাইদ খোকনের ২ বছর পূর্বে বিয়ে হয়। ফাহিমা রনি পার্ল ইন্টারন্যাশনাল নামে একটি কসমেটিক উৎপাদক কোম্পানী’র এরিয়া ম্যানেজার (মার্কেটিং) পদে কাজ করতো বিধায় সে স্বামীর সাথে ঢাকায় বসবাস করতো। তাদের ২ বছরের দাম্পত্য জীবনে ফাহিমা রনি গর্ভধারণ করার পর ডেলিভারির জন্য তাকে কালিগঞ্জে তার পিত্রালয়ে নিয়ে আসা হয়। পিত্রালয়ে থাকাবস্থায় গত ১২ জুলাই ফাহিমা রনি’র প্রসব ব্যথা দেখা দিলে তাকে নরসিংদীর ভাটপাড়া ওয়েলকাম প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের মালিক তুহিন সরকার নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তাকে হাসপাতালের ভিতর নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষানিরীক্ষা শেষে ভুয়া ডাক্তার তুহিন সরকার জানায় ফাহিমা রনির অবস্থা খুবই খারাপ। তাকে জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করতে হবে। হাসপাতালে ভালো ডাক্তার আছে তাদেরকে দিয়ে অপারেশন করা হবে। এ কথা বলে ফাহিমা রনিকে অপারেশন থিয়েটারে নিয়ে তুহিন সরকার নিজেই কয়েকজন ভুয়া নার্স’র সহযোগিতায় কোন প্রকার অজ্ঞান না করেই ব্লেড দিয়ে ফাহিমার পেট কেটে বাচ্চা বের করে আনে। এরপর ফাহিমার পেট সেলাই করে ব্যান্ডেজ করে দেয়। অপারেশনের সাথে সাথেই প্রসূতি ফাহিমা রনি অজ্ঞান হয়ে যায়। অপারেশনের ৪০ মিনিট পর নবজাতক শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়। কিন্তু হাসপাতালে কোন অক্সিজেন না থাকায় তুহিন সরকার তাকে জরুরি ভিত্তিতে একটি সিএনজিতে উঠিয়ে নরসিংদীতে পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকে নবজাতক শিশুটিকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার ডাক্তার জানায় অক্সিজেনের অভাবে বাচ্চাটি রাস্তায়ই মারা গিয়েছে। এদিকে বিকেল ৪টা পর্যন্ত প্রসূতি ফাহিমা রনি’র জ্ঞান ফিরে না আসায় তার আত্মীয়রা তুহিন সরকারকে জিজ্ঞেস করলে সে জানায় যে, ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। পরদিন সকাল ১১টা পর্যন্ত ফাহিমা রনির জ্ঞান ফিরে না আসায় তুহিন সরকারের উপর চাপ প্রয়োগ করলে সে জানায় সন্ধ্যার মধ্যে জ্ঞান ফিরবে। এরপর রাত ৯টার সময়ও ফাহিমার জ্ঞান ফিরে না আসায় তুহিন সরকার তার আত্মীয়-স্বজনকে জানায় যে তার দ্বারা ফাহিমার জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব নয়। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠাতে হবে। এ অবস্থায় ফাহিমার আত্মীয়-স্বজনরা ফাহিমাকে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। গাড়িতে উঠানোর সময় অক্সিজেন লাগানোর কথা বলা হলে তুহিন সরকার জানায় অক্সিজেন লাগবে না আমি সাথে আছি। এ অবস্থায় ফাহিমা রনিকে বহনকারী গাড়ীটি নারায়গঞ্জের রূপগঞ্জ এলাকায় পৌঁছলে রাত অনুমান ১০ টায় ফাহিমার শ্বাস-প্রশ্বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় তাকে জরুরি ভিত্তিতে পাশ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার ডাক্তার জানায় যে ফাহিমা মারা গেছে। এ অবস্থায় তারা ফাহিমার লাশ নিয়ে ওয়েলকাম হাসপাতালে ফিরে আসে এবং ঘটনাটি নরসিংদী থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ওয়েলকাম হাসপাতাল থেকে ফাহিমা রনি’র লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে ফাহিমা রনি’র ছোট ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় তুহিন সরকার, ঝরনা, সোনিয়া ও মুক্তি নামে ক্লিনিক মালিক, দালাল ও নার্সকে আসামী করে একটি মামলা দায়ের করে। কিন্তু দীর্ঘ ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ তুহিন সরকারকে গ্রেফতার করেনি। এ ব্যাপারে নরসিংদীর সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করে জানা গেছে, তুহিন কোন ডাক্তার নয়। সে একটি ওষুধ কোম্পানীর এমআর পদে চাকুরী করতো। ওয়েলকাম প্রাইভেট হাসপাতালের কোন রেজিষ্ট্রেশন নেই। এ ঘটনা জানার পরও জেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে ওয়েলকাম হাসপাতালের বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না।
খবর সুত্রঃ দৈনিক ইনকিলাব
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×