রোদের শহরে ম্যাগপাইয়ের লাশ।
১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই আলোর পাশে এই সাগরে ভেসেছিলো ম্যাগপাইয়ের দল। সেই সাগর তীরে ছেলেটিকে রেখে চলে গিয়েছে বদ্বীপের যতো অনুভূতি। কেড়ে নিয়ে গেছে পাখিদের গান, এখন শুধু বিটোফেনের সুর বাজে তার বধির কানে।
এই রোদের শহরে ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরে জুতো ক্ষয় করেছিলো অযথাই। সে কেবলই রোদপাখির পিছু নিয়েছিলো। ছেলেটি সূর্যের গান শোনার আবদার করলে পাখি ডানা মেলে দেয়। পাখিটি শহুরে নদী পার হয়ে চলে গেলে সে বোঝে, সূর্যের গান এখানেই অস্ত যাবে এই শেষ বিকেলে। ছেলেটি তখন রচনা করলো পৃথিবীর দীর্ঘতম সুরসঙ্গীত।
সেই ছেলেটি এক রাতের কবি হয়ে এসেছিলো তোমাদের ঘরে কবিতা শোনাবে বলে। তোমরা তখন অন্য ঘুমে অন্য বাহুতে। সকালে কাকেদের মিছিল এসে কবিকে ঘুম পাড়িয়ে দিলো।
ঘুমের ওপাড়ের জগতে ছেলেটির নদী রঙ হারিয়ে, এপাড়ে কারো বিষন্ন চোখে ঢেউ তুলেছিলো। অবসন্ন ড্যাফোডিলের নিষ্প্রভ দ্যুতি ছড়িয়ে নেমে আসা সাঁঝের মায়ায় ম্যাগপাইগুলো লাশ হয়ে পড়ে থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন