
-
-
-
-
-
-
-
মধ্যবিত্তের ছিরিছাদহীন মোহগ্রস্থ জীবন আসলে ভুলজোনাকের হাঙ্গামা
মারমুখো এপ্রিলে তারা বোবা সুন্দরী খোঁজে ফিসফাস বেদিশায়,
লম্বা ফর্দ্দ থেকে রেটিং করে বাদ দেয় সঙ্গমের পুরাণ পুঁথি।
কিছু নির্ধারিত দেয়াললিখন বাদে সবগুলোতে হাহাকার করে মৃত্যু
অথচ প্যানোরমা পর্যবেক্ষণে চারপাশে ওড়ে নাগরিক ফড়িং,
ভিন্ন ভিন্ন গ্লানিতে বেঁকে যায় সন্ধ্যাবিষয়ক অ্যান্টিক ইচ্ছেগুলো।
ঘরের জমজমাট পরিবেশে জানালার ওপাশে সাইনবোর্ড জ্বলে উঠলে
এক দৃষ্টিতে ভায়োলেন্সের ক্যানভাস গিলে খায় মানবিক জ্ঞান,
রাত্রির কাফনে কাটপিস গল্প রচিত হয় উচ্ছৃঙ্খল দ্বিধাগ্রস্ত শব্দে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




