somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটো গল্পঃ ড্যান্ডিলায়ন ফুল আর কবিতা

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শহরের শেষ মাথায় ছোট্ট নদীর তীরে ছোট্ট বাগানটায় গাছপালা আর ফুলের সমাহার যেন শীতকালের আগুন, যেন মরুভূমির মধ্যে শীতল কোনো হাওয়া। সময়ে সময়ে ব্যস্ত শহরবাসীদের অবসর কাটানোর মনোরম নিকুঞ্জ।

শেষ বিকেলের রোদ এখানে ওখানে সেখানে সোনার মতো চিক চিক করছে। কেউ কোথাও নেই, শুধু একটি ছেলে আর একটি মেয়ে হাত ধরাধরি করে বাগানটার মধ্যে ফালি পথ খুঁজে খুঁজে হাঁটছে। ছেলেটির মনে খুশির আমেজ, মুখে চাপা উত্তেজনা। তার মনে হচ্ছিলো এই মুহুর্ত পুরোটাই বর্ণবিচিত্রে আঁকা কোনো ছবি, কোনো কবিতা। এই কবিতার নিস্তরঙ্গ ঢেউয়ে ভেসে সে নিজেও তো আরো কবিতা সৃষ্টি করতে পারে! সে যদি এখন একটি ফুল তুলে মেয়েটির চুলে গুঁজে দেয় তাহলে সেটা কি কবিতা লেখার চেয়ে কোনো অংশে কম হবে!

বাগানে মেয়েটি বাতাসের মতো ভেসে ড্যান্ডিলায়ন ফুলগুলোর কাছে ছুটে গেলো। সাদা সাদা ড্যান্ডিলায়ন, তার সাথে মেয়েটিও যেন ফুলগুলোর স্তবক।

'কী সুন্দর গন্ধ! আঃ – বলতে বলতে মেয়েটি বুক ভরে নিঃশ্বাস নিলো। আবেশে তার চোখ বুঁজে এলো, তার হৃদয় থেকে যেন নিঃসাড়ে বেরিয়ে এলো কবিতা -

'সাদা সাদা মেঘের মতো
ড্যান্ডিলায়ন ফুল,
সুগন্ধে মাতাল আমি ও -
আমার এলোচুল।'

মেয়েটির মাথার উপর তিন চারটে মৌমাছি গুনগুন করে উঠল। ছেলেটির চোখ দুটোতে খুশির ঝলক। সে বলল, 'একটা ফুল ছিঁড়ে তোমার চুলে গুঁজে দিই!' মেয়েটিও ঝলমলে চোখে বলল, 'উহুম দাও!'

দুজনে প্রায় একই সঙ্গে সবচেয়ে বেশি পাপড়ি ছড়ানো একটা ফুলের দিকে হাত তুললো।

মেয়েটি হঠাৎ বলে উঠল, 'না!' তার হাত থেমে গেলো, সে চেয়ে রইলো ফুল ডালের একটা জখম অংশের দিকে, যে অংশে খড় পাকানো দড়ি দিয়ে ব্যান্ডেজের মতো নিপুণভাবে বাঁধা।

ছেলেটি চারিদিকে দেখে নিয়ে বললো, 'কেউ জানবে না।' বলতে বলতে সে স্বচ্ছন্দে ডালটার দিকে আবার হাত বাড়ালো।

হাতটা ধরে ফেলে মেয়েটি বললো, 'না, ফুল ছিঁড়ো না- কী লেখা আছে দ্যাখো!'

ছেলেটি দেখলো একপাশে ছোটো একটা সাদা রঙ মাখানো কাঠের তক্তির উপর কালো অক্ষরে লেখাঃ ‘ফুল ছিঁড়বেন কেন বন্ধু! মনে রাখবেন এই বাগান আপনারই বাড়ি!'

ছেলেটি হেসে উঠলো, 'এই লেখার কথা বলছো? আরে, ওটা তো আমিই লিখেছি।'

বলেই ছেলেটা চট করে হাত ছাড়িয়ে নিয়ে ডাল থেকে একটা ফুল ছিঁড়ে নিলো, তারপর ফুলটা মেয়েটির দিকে বাড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, 'ফুলের জলসায় প্রিয়তমা, এই ফুল তোমাকেই উপহার দিলেম!'

মেয়েটির মুখের হাসি নিভে গেলো। ফুল নিতে সে হাত বাড়ালো না, নিথরভাবে সে ছেলেটির দিকে চেয়ে রইলো যেন সে ছেলেটিকে আগে কখনো দেখে নি!

সামান্য সময়ের পর আবেগের সঙ্গে বলে উঠল, 'আমি ভাবতে পারি নি যে, তুমি…তুমি…' কথা শেষ না করেই মেয়েটি এলোপাথাড়ি পা ফেলতে ফেলতে প্রায় ছুটে চলে গেলো। পেছনে পেছনে গিয়ে ছেলেটি কতোবার ডাকলো, কিন্তু মেয়েটি একবারো ফিরে তাকালো না।

পরদিন মেয়েটির লেখা একটি চিরকুট এসে পৌঁছালো ছেলেটির কাছে। চিরকুটে উপরের দিকে লেখাঃ 'দুমুখো লোকের উদ্দেশ্যে'-,

'নিজের আজকের ভালোবাসার জন্যে
গোটা একটা ফুলের অস্তিত্ব তুমি মুছে দিতে পারো।
নিজেরই কালকের অস্তিত্বের জন্যে
গোটা বসন্তকালকেও তুমি ঘুচিয়ে দিতে পারো!'

চিরকুটের ভাষাগুলো ধীরে ধীরে ছেলেটার চোখ শুন্য করে দিলো।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×