somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফোন কম্পানির দৌরাত্ম্য (পর্ব-৩)

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্রামীণফোন সিমে ২৮২৮ নাম্বার থেকে এক #মেয়ে আমাকে ফোন দিয়ে বলে, "অপরিচিত মেয়ে কিংবা ছেলের সাথে কথা বলতে কি লাগে? সাহস? সেই সাহসটাই যদি না থাকে তাহলে বন্ধু খুঁজে আর লাভ নাই! #যদি_থাকে তাহলে ১ চেপে দেখুন; কথা বলতে পারেন নাকি! ১ চেপে এখনি খুঁজে নিন আপনার মনের মত বন্ধু। নিজের নাম্বারটি গোপন রেখে। কথা বলুন যখন ইচ্ছা যত খুশি! এক সপ্তাহ মাত্র পাঁচ টাকা...।

এটা কী ধরনের উস্কানি? এরা গ্রাহকের সাহস পরীক্ষা করে কোন সাহসে? বাজে কাজে উৎসাহ দিয়ে মানুষের মহামূল্যবান চরিত্রহনন করে কেন অর্থ হাতিয়ে নেবে? জিপি কি তাদের ইউজারদের Punter বানানোর চেষ্টা করছে? এতেকরে কি সমাজের চরিত্রে নেতিবাচক প্রভাব পড়বে না?

আরো আশ্চার্যের ব্যাপার এরা সিকিউরিটিও দিচ্ছে এই বলে যে, 'আপনার নাম্বারটা গোপন রাখা হবে'। তারমানে কোন টেনশন ছাড়াই ক্রাইম করতে পারেন যত খুসি তত! যখন খুশি তখন! যেখানে রাষ্ট্র বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন করিয়েছে, অশ্লীল সাইটগুলো বন্ধ করছে, ইভটিজিং বন্ধ করবার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে একটা শৃঙ্খলা আনবার জন্য সেখানে ফোনকম্পানির এধরনের সেবা দেয়া ও গ্রাহককে তা নেবার জন্য বারবার ফোন করে পিড়াপিড়ি করা কি ভোক্তা অধিকার আইন ২০০৯ বিরুদ্ধ নয়?

না জেনে, না বুঝে, যাকে তাকে মনের মানুষ ভেবে গোপনীয়(নিষিদ্ধ) কথা বলতে থাকলে তো একসময় ছেলেমেয়ে উভয়ই একে অন্যকে সম্মান দেয়ার পরিমিতিবোধ হারিয়ে ফেলবে।

কিছুদিন আগে গ্রামীণফোনে ২৫৮০ নাম্বার থেকে কল আসল; রিসিভ করলাম। তো, প্রথমে একটি হাদিস শুনিয়ে বলল এমন হাদিস শুনতে ১ চাপুন। আমি চাপলাম না, কারন এর সাথে অর্থের সম্পর্ক আছে আর ফোন কম্পানির থেকে হাদিস শুনতে হবে কেন? আমিতো হাদিসহীনতায় ভুগছিলাম না। সনদসহ হাদিস গ্রন্থের সফট কপি ও হার্ড কপি আমার আছেই। তাই প্রয়োজন প্রয়োজন নেই। এই যখন ভাবছিলাম তখন শুনতে পেলাম ফোনের ঐ প্রান্ত থেকে একটু ব্যঙ্গ করে বলাহল, "#কী_চাপলেন_না"?

মনেহচ্ছিল কেউ আমার ধর্ম বিশ্বাস নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে খোঁচা দিল। মনেহচ্ছিল কেউ আমাকে দেখে মিটিমিটি হাসছে আর বলছে, বুঝছি তো! কিন্নরকণ্ঠে একটা গান শোনালে তো ঠিকইই...! আমার শ্বাসপ্রশ্বাসের গতী বেড়ে যেতে লাগল, কান গরম হয়ে গেল। মনেহল ফোনটা আঁচার দিয়ে ভেঙে ফেলি, তছনছ করে দেই সবকিছু। কিন্তু; যেন কিছুই করার নেই! এক্কেবারে স্তব্ধ হয়ে গেলাম। শান্ত হয়ে গেলাম।

আচ্ছা, এতো বড় দুঃসাহস হয় কি করে? এটি কী ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ করা নয়? ধর্ম নিয়েও কি এদের ব্যবসার করতে হবে? পরিস্থিতিভেদে ভিন্নধর্মের ভিন্নমতের কেউ রিসিভ করলে বিরক্তিতে হয়তো ইসলামকেই গালি দিয়ে বসবে। তখন?

হরহামেসা ম্যাসেজ দিয়ে তো বিরক্ত করছেই! তার উপরে বারবার ফোন করে এসব করার দরকার কি? হুটকরে ব্যস্ততার মাঝে আপনার ফোন বেজে উঠলে ভাবলেন জরুরি কোন ফোন হবে। ধরতে গিয়ে দেখবেন একটা কৌতুক শুনিয়ে বলবে, দে ৫ টাকা। মানে ফাইজলামির সীমা ছাড়িয়ে যাচ্ছে আর বলছে "চলো বহুদূর"।

'সুযোগ' নাকি মানুষকে চোর করে। কারণ চোরের চরিত্র নষ্ট হবার প্রধান কারণ সুযোগ পেয়ে যাওয়া। ফোনকম্পানি এরমকম বাজেকাজে সুযোগ দিয়ে ছেলেমেদের চরিত্রের ফালুদা বানিয়ে দেশ ও জাতীর ক্ষতি করে ব্যবসা করছে। এদের থামানো দরকার। এখনি। প্লিজ, ডু সামথিং।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১১
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×