শীতার্ত মানুষকে সামান্য সাহায্য করার উদ্দেশ্য যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এই শীত মৌসুমে নিম্নুক্ত কার্যক্রমসমূহ পালন করে।
৫ ডিসেম্বর, ২০১১
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ১১ উপলক্ষ্যে ৫ ডিসেম্বর কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ক্ষেতচর এলাকায় ৩৫টি জেলে পরিবারের মধ্যে ২টি করে মোট ৬৯ টি কম্বল (১টি পরিবারে লোকসংখ্যা শুধু ১জন ছিল) এবং ১টি করে মোট ৩৩টি পুরুষের পরিধান উপযোগি স্যূয়েটার (২টি পরিবারে কোন পুরুষ ছিলনা) বিতরণ করা হয়।



২৪ ডিসেম্বর, ২০১১
যুব রেড ক্রিসেন্ট, হাজেরাতজু বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটের উদ্যোগে ২৪ ডিসেম্বর কলেজ পার্শ্বস্ত জোগি পাড়া, নাথ পাড়া এবং কালুরঘাট খেজুরতলা রেললাইনের পাশের বস্তি ও ছিন্নমূল মোট ১৪০ টি পরিবারের মাঝে কম্বল, স্যূয়েটার, জ্যাকেট ও চাদর বিতরণ করা হয়।
২৫ ডিসেম্বর, ২০১১
টাইগারপাশ সংলগ্ন বাটালী হিলে দেয়ালধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকার শীতার্ত ১১ টি পরিবারের ৬২ জন সদস্যের মাঝে ৩০ টি কম্বল ও ২০ টি স্যুয়েটার বিতরণ করা হয়।

৮ জানুয়ারি, ২০১২
যুব রেড ক্রিসেন্ট, সরকারি কমার্স কলেজ ইউনিট কর্তৃক পরিচালিত পথশিশু স্কুলে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে ও সহযোগিতায় এবং সরকারি কমার্স কলেজ ইউনিটের তত্ত্বাবধানে স্কুলের মোট ৪০ জন ছাত্র ছাত্রীর মাঝে স্যুয়েটার বিতরণ করা হয়।
৮ জানুয়ারি, ২০১২
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে ও সহযোগিতায় এবং সরকারি সিটি কলেজ ইউনিটের তত্ত্বাবধানে খুলশী থানাধীন জালালাবাদের চন্দননগর এলাকাস্ত মদিনাতুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার ২৫ জন এতিম শিশুর মাঝে স্যুয়েটার বিতরণ করা হয়
১৯ জানুয়ারি, ২০১২
যুব রেড ক্রিসেন্ট, সরকারি সিটি কলেজ ইউনিট এর উদ্যোগে কদমতলী রেলস্টেশনের ৩৮ জন পথ শিশুকে শীত বস্ত্র প্রদান করা হয়। এছাড়াও তাদের সেদিনের দুপুরের খাবার দেয়া হয়।


২৪ জানুয়ারি, ২০১২
সরকারি সিটি কলেজ ইউনিটের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় সাঙ্গু সলিমপুরের জেলে পল্লীতে ৩৪টি জেলে পরিবারকে স্যূয়েটার ও চাদর প্রদান করা হয়।
৯ ফেব্রুয়ারি, ২০১২
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের উদ্যোগে ও সহযোগিতায় এবং বাংলাদেশ মহিলা সমিতি কলেজ ইউনিটের তত্ত্বাবধানে বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকাস্ত শাহে মদিনা তাসবিতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ২২ জন এতিম শিশুর মাঝে স্যুয়েটার বিতরণ করা হয়।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


