সেই চান মিয়া পেতে যাচ্ছেন রাষ্ট্রীয় পুরস্কার!
২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে সেই চান মিয়ার কথা?
ডুবুরী চান মিয়া?
সম্প্রতি আমিনবাজারে বাস নদীতে পরার পর জীবনের ঝুকি নিয়ে যিনি বাসটি খুজে বের করেছিলেন।
আমাদের চান মিয়া।
এখনও মনে পরছে না?
সেকি! ঘটনার পর আমরা মানে সামু ব্লগাররা তাকে
শাবাশ দিয়েছিলাম যে!
আসলে আমি নিজেও ভুলে গিয়েছিলাম !
ভাত-কাপড়ের চিন্তায় অস্থির বাঙালীর এসব মনে থাকে না।
যাই হোক, তার সাহসিকতার জন্য এবার তিনি পেতে যাচ্ছেন রাষ্ট্রীয় পুরস্কার। উদ্ধার কাজে সাহসিকতার পুরস্কারস্বরূপ তিনি পেতে যাচ্ছেন রাষ্ট্রপতির সিভিল ডিফেন্স সার্ভিস অ্যাওয়ার্ড। খুব খুশি হলাম এই খবরটা পেয়ে। সরকারকে ধন্যবাদ।
আমরা তাকে মনে রাখি বা না রাখি, তিনি কোন সুযোগ সুবিধা পান আর না পান, রাষ্ট্রের স্বীকৃতিটুকু অন্তত পেলেন। এই পুরস্কার তাকে কাজে আরও উৎসাহীত করবে নি:সন্দেহে। আর অন্যদেরও হয়ত উৎসাহীত করবে তার এই বীরত্বের গল্প।
আপনাকে অভিনন্দন চান মিয়া। স্যলুট আপনাকে।
খবরের সূত্র:
ছুটির দিনে, প্রথম আলো।
চান মিয়াকে নিয়ে সামু ব্লগারদের তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখে নিন এই পোস্টে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন