somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“জানো আমার আপাটা না ছেলে !!”

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


:P
:P
:P

আমার ছাত্রী ভিকারুন্নেসায় পড়ে । তার একটা চরম দুষ্ট আর মিষ্টি ছোট্ট বোন আছে । বয়স প্রায় ৫ বছর হতে চলল । সে যখন কথা বলে তখন এতটাই সিরিয়াস থাকে যে ওর সিরিয়াসনেস দেখে আমার দারুন মজা লাগে তবে অনেক কষ্টে হাসি কন্ট্রোল করতে হয় । তো কয়েক দিন হল সে তার জীবনের প্রথম স্কুলে ভর্তি হয়েছে। ঢাকায় তো আইডিয়াল স্কুলের বন্যা তাই তার মা বাবা তাকে সেই আইডিয়াল নামধারী কোন এক স্কুলে নার্সারি তে ভর্তি করিয়ে দিয়েছেন।


সে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে প্রবল উৎসাহ নিয়ে লেখাপড়া শুরু করেছে আর মাঝে মাঝে চান্স পেলে আমাকে ও খানিকক্ষণ জ্ঞান দেয় । যেমনঃ কয়েক দিন আগে বলল “আমি এখন a থেকে d পর্যন্ত লিখতে পারি, তুমি পারো ?” আমি একটু চিন্তিত ভাব নিয়ে বললাম , “আমি তো অনেক আগে শিখেছিলাম , তুমি একটু সময় পেলে আমাকে দেখিয়ে দিও তাহলে আমিও তোমার মত পারব”! ভাবছিলাম আমার কথায় খুশি হবে কিন্তু আফসোস আমার পড়াশোনা নিয়ে সিরিয়াস চিন্তায় পড়ে গেল। বলল, “তুমি তো আপুকে পড়িয়েই চলে যাও, তাহলে কিভাবে শিখাব?” আমি তাড়াতাড়ি করে কথা সংক্ষেপ করার জন্য বললাম, “তুমি ত নতুন স্কুলে ভর্তি হইছ , আরও কিছুদিন যাক তখন তুমি আরও বেশি বেশি পারবে আর পরে একসাথে আমাকেও বেশি বেশি করে শেখাবে, ঠিক আছে?!!” সেই দিন এর ঘটনা এ পর্যন্তই ।

কিন্তু এমন মিষ্টি মেয়ে যেখানে আছে সেখানে প্রতিদিনই মজার কিছু না কিছু ঘটে । কিছু দিন আগে ক্লাস নিয়ে আমি যখন চলে আসছিলাম তখন সে আমাকে তার নতুন স্কুলের নতুন আইডি কার্ড দেখাল । ছবিটা দেখলাম, এত সুন্দর আর এত কিওট লাগলো আমি সাথে সাথে বললাম (ওকে একটু রাগানোর জন্য) , “তুমি ত দেখি ভুতের মত সুন্দর !” সে গম্ভীর হয়ে বলল, “ভুতেরা ত সুন্দর হয় না দুষ্ট হয়”। জিজ্ঞেস করলাম কে বলেছে। বলল, “আম্মু বলেছে”। এরপরের কথাটা শুনে দারুন একটা শক লাগল । সে বলল, “ আমার আম্মু বলছে পরীরা সুন্দর হয়, আমি পরীর মত সুন্দর”!! এই কথা শুনে আমি এমন অবাক হলাম যে কি বলব চিন্তা করে পেলাম না।
সে দিন এ পর্যন্তই ।

আর গতকাল যে ঘটনাটা ঘটলো তাতে আমার এখনো হাসি আসতেছে । আমি আমার জীবনে এমন মজা খুব কমই পাইছি। আমার সাথে ওর পুরো কথাবার্তা অবিকৃতভাবে তুলে দিলাম।

আমিঃ কেমন আছ? নতুন স্কুলে কি শিখছ আজকে?
সেঃ (সিরিয়াসলি) ভাল তো। আজ আমাদের বাংলা, ইংরেজি , অংক সব পরিয়েছে।
আমিঃ তাই! তোমার টিচাররা তো খুব ভাল মনে হয়, তাই না!
সেঃ জানো , আমাদের একটা আপা আছে । আপাটা না ছেলে!!
আমি তখন ব্যাপক অবাক হয়ে আমার ছাত্রীকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ছেলে মানে!!??
আমার ছাত্রী বলল, ভিকারুন্নেসার principal ত মহিলা কিন্তু ওর স্কুলের principal একটা লোক , তাই সে অই লোকটাকে বলছে ছেলে। [ মানে সে ভাবছে, principal পদটা শুধু মেয়েদের জন্য কিন্তু ওর স্কুলে সেই পদে একটা ছেলে আছে । তাই সে বুঝাতে চাইছে যেখানে একজন আপা থাকার কথা , সেখানে তার পরিবর্তে আছে একটা ছেলে!!]
কিন্তু বলার এ কি সিস্টেম ! এভাবে কেউ বলে! আমি তো হাসতে হাসতে শেষ, ততক্ষনে ওদের আম্মু এসে সব কিছু শুনে আমার সাথে হাসিতে যোগ দিল ।

এই মিষ্টি দুষ্ট মেয়ে ঘরে প্রতিদিনই নতুন নতুন অদ্ভুত সব কথা বলে সবাইকে ব্যাপক মজা দিচ্ছে। আর আমার হাসির ভাণ্ডার সমৃদ্ধ করছে !!
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাতিম গাছের ছায়ায়

লিখেছেন আবু সিদ, ০২ রা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:০৩


সূর্যটা আজ যেন আগুনে আগুন। মাথার ওপর তামাটে আকাশ। নিচে তপ্ত পিচঢালা পথ। এই কাঠফাটা দুপুরে একদল কিশোর লক্ষ্যহীন হেটে চলেছে । রনি, রাহাত, ওলি আর আশফাক। তাদের পদক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

×